নিউজ

শুধু লকডাউন নয়, বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করছেন আড়াই লক্ষ ভলেন্টিয়ার

করোনা সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিলো অন্ধ্রপ্রদেশ। আড়াই লক্ষ ভলেন্টিয়ার নিয়োগ করেছে রাজ্য সরকার। স্ক্রিনিং করা হচ্ছে প্রতিটি বাড়িতে। জানা গেছে যারা ১০ই ফেব্রুয়ারীর পর বিদেশ থেকে এসেছেন তাদের প্রত্যেকের বাড়িতে বিশেষভাবে স্ক্রিনিং চালানো হবে।

স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গেছে, এখনও পর্যন্ত এমন ১০ হাজার জনকে শনাক্ত করা হয়েছে যারা বিদেশ থেকে এসেছেন। এদের মধ্যে ১৪০ জন আক্রান্ত। ইতিমধ্যেই আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। বাকি ৯,৮৬০ জনের শরীরে এখনও পর্যন্ত ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। তবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের প্রত্যেকের লালারসের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। শুধু তাই নয় আক্রান্তদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রবিবারের পর নতুন সংক্রমণ ধরা না পড়লেও অন্ধ্রপ্রদেশ সরকার আরও কয়েকটি পদক্ষেপ নিয়েছে। কেউ সংক্রমণ লুকিয়ে বাড়িতে বসে আছেন কিনা, সবাই ঠিকমতো মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করছেন কিনা, পরিস্কার পরিচ্ছন্নতার দিক খতিয়ে দেখা, বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং করা ইত্যাদির জন্য আড়াই লক্ষ ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। এই পরিস্থিতিতে সবাই কীভাবে সতর্ক থাকবেন সেই বিষয়ে ক্যাম্পেনও করছেন তারা। ইতিমধ্যেই প্রত্যেকটি জেলা, শহর ঘুরে এক কোটিরও বেশি বাড়িতে ইতিমধ্যেই স্ক্রিনিং সেরে ফেলা হয়েছে। প্রতিটি হাসপাতাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত যোগাযোগ রাখছেন এই ভলেন্টিয়াররা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026