স্বাস্থ্য ও ফিটনেস

কি করে বুঝবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত ? দেরি না করে জেনে নিন এখুনি

শ্রেয়া চ্যাটার্জি : করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব আতঙ্কিত। চিন, ইটালিতে মৃত্যু মিছিল শুরু হয়েছে। ভারতবর্ষের আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিনে দিনে। দুরুদুরু বুকে সবাই এক একটি দিন যাপন করছেন।
সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে সাধারণ সর্দি-কাশি হলে তারা ভয় পেয়ে ভাবছেন এই বুঝি তাদেরকে করোনাভাইরাস আক্রমণ করলো। আসলে ভয় না পাওয়ার তো কিছু নেই সোশ্যাল মিডিয়ার দৌলতে চীন, ইতালির করুন চিত্র আমরা প্রতিদিন দেখে চলেছি। সাধারণত বিদেশ ফেরত কোন মানুষের সংস্পর্শে থাকলে আপনার করোনাভাইরাস এর হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দিন যেভাবে চলছে সেই ভাবে যদি চলতে থাকে তাহলে শুধু বিদেশ থেকে আসা মানুষের সংস্পর্শে এলেই যে আপনার করোনাভাইরাস হবে, না হলে হবে না সেইটা নিয়ে নিশ্চিন্তে আপনি বসে থাকতে পারবেন না। কিন্তু কি কি উপসর্গ হলে তবে আপনি বুঝবেন আপনি করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন সেটা চলুন একটু জেনে নি

১) প্রথম থেকে তৃতীয় দিন : জ্বরের সাথে থাকবে আপনার হালকা গলা ব্যথা।

২) চতুর্থ দিন : আস্তে আস্তে রোগের উপসর্গ দেখা দিতে শুরু করবে, গলা ব্যথার সাথে সাথে যোগ দেবে গলা ভাঙ্গা, ক্ষুধাহীনতা, মাথার যন্ত্রনা, ডায়রিয়া এবং শরীরের তাপমাত্রা ক্রমে বাড়তে থাকবে।

৩) পঞ্চম দিন : তিন চারদিন জ্বর ভোগ করার পরেই আপনি ক্লান্তি অনুভব করবেন, সারা শরীরের মাংস পেশিতে অসম্ভব ব্যথা এবং শুকনো কাশি হবে।

৫) ষষ্ঠ দিন : সামান্য জ্বর থাকবে ১০০ ডিগ্রীর মতন, কাশি থাকবে কিন্তু শুকনো। তবে যেটি যুক্ত হবে, সেটি হলো অসম্ভব শ্বাসকষ্ট, ডায়রিয়া সাথে বমিও থাকবে।

৬) সপ্তম দিন : জ্বরের পরিমাপ বাড়তে থাকবে, ১০০ ডিগ্রির বেশি, হবে। সাথে থাকবে শ্বাসকষ্ট ডায়রিয়া এবং বমি।

৭) অষ্টম এবং নবম দিন : উপসর্গ ক্রমেই জোরালো হবে, শ্বাসকষ্ট বাড়তে থাকবে।

এই সময়টিতে এমনিতেই ঠান্ডা থেকে গরম পড়ে অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় তাই ঘরে ঘরে হাঁচি-কাশি জ্বর লেগেই থাকে। তাই সামান্য জ্বর, হাঁচি, কাশি হলে ঘরে বসে মুঠো মুঠো প্যারাসিটামল না খেয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তারবাবুর পরামর্শ নিন। তাহলে নিজেও অসুস্থ থাকবেন অপরকেও সুস্থ রাখতে পারবেন আতঙ্ক ছড়াবেন না, নিজে আতঙ্কে থাকবেন না কোনরকম গুজবে কান দেবেন না।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk
Tags: corona virus

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026