কৌশিক পোল্ল্যে: করোনায় আক্রান্ত হলেও তার আচরন এখনও সেলিব্রিটিদের মতোই, যা দেখে রীতিমতো অবাক ডাক্তারমহল। গত ১৫ই মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন বেবি ডল খ্যাত গায়িকা কনিকা কাপুর। থার্মাল স্ক্রিনিয়ের সময় তিনি নিজেকে আত্মগোপন করেন এ অভিযোগও উঠে আসে, তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেন একনিমেষে।
হাসপাতালের পরিবেশের সঙ্গে নিজেকে একেবারেই মানিয়ে নিতে পারছেন না এই বলিউড সেলেব। প্রয়োজনমতো ডাক্তারদের সহযোগিতা করতেও অনাগ্রহ প্রকাশ করছেন। তার এই সেলিব্রিটি সুলভ আচরনে তিতিবিরক্ত ডাক্তাররাও। উল্লেখ্য তিনি করোনায় আক্রান্ত এ খবর প্রকাশ্যে আসার পরপরই তাকে সঞ্জয় গান্ধী PGIMS এর আইসোলেশন ওর্যাডে রাখা হয়েছে।
হাসপাতালের পথ্য খাবার খেতে অনীহা প্রকাশ করছেন কনিকা, তার ফরমাশ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমানে তিনি একটি ভয়ংকর ভাইরাসের শিকার, কাজেই তার উচিৎ রোগীসুলভ আচরন করা এবং ডাক্তারদের পরামর্শ গ্রহন করা, যা তিনি মোটেই করছেন না। তার আচরন ও হাবভাব এখনও সেলিব্রিটির মতোই।
করোনার আক্রান্ত হওয়ার পর একেবারে দায়িত্বজ্ঞানহীনের মতো লখনউয়ে পার্টি করেন কনিকা কাপুর। পরিসংখ্যানে জানা গিয়েছে তিনি প্রায় ১৬২ জন মানুষের সংস্পর্শে এসেছেন যা রীতিমতো আশঙ্কার ভাঁজ এনে দিচ্ছে বিশেষজ্ঞদের কপালে। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবুও একজন শিক্ষিত সেলিব্রিটির এহেন আচরন কী সত্যিই শোভা পায়? আপনার কী মনে হয়!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…