নিউজ

করোনা সংক্রমণে নতুন ৩০০ টি বেড কলকাতা মেডিকেল কলেজে

নোভেল করোনা ভাইরাস রীতিমত থাবা বসিয়েছে গোটা বিশ্বে। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে তা গোটা বিশ্বে ছেয়ে গিয়েছে। গোটা বিশ্বে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিসংখ্যান বলছে চীনের থেকে মৃত্যু বেড়ে গিয়েছে ইতালিতে। গোটা বিশ্বে প্রায় ৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে নোভেল করোনা ভাইরাসে। যার মধ্যে ১৪ হাজারেরও বেশি মৃত্যু ঘটেছে। এমন ভয়াবহ পরিস্থিতিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বিশ্বব্যাপী মহামারী ‘ ঘোষণা করেছে।

ভারগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। আক্রান্ত ৪২৫ জন। এদিন দুপুরে পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্ত হয়ে দমদম নিবাসী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এরপরই তৎপর প্রশাসন। ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে আগামী ২৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত পশ্চিমবঙ্গ লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ার ফলে হাসপাতাল গুলিতে শয্যা সংখ্যা বাড়ানোর ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি গোটা বিল্ডিংটাই করোনা মোকাবিলার জন্য ব্যবহার করা হবে। মেডিকেল কলেজের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের হাসপাতালেই থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত হাসপাতালে থেকেই নিজ জীবন বাজি রেখেই লড়াই করবেন তারা। কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে ৩০০ টি শয্যা রয়েছে। করোনা কেন্দ্র হিসেবে এই হাসপাতালটিকে গড়ে তোলা হবে। ৩০০০ টি শয্যা চালুর সিদ্ধান্ত রয়েছে। বিল্ডিংটির উপরের দুটি ফ্লোর করোনায় আক্রান্ত রোগীর এবং নীচের দুটি ফ্লোর করোনা সন্দেহভাজনদের জন্য ব্যবস্থা করা হবে।

এছাড়া বাঙুরে রয়েছে ৩০ টি শয্যার ব্যবস্থা, আরও ১২০ টি বাড়ানোর প্রস্তুতি চলছে। বেলেঘাটা আইডিতে ২২ টি থেকে বেড়ে করা হচ্ছে ১০০ টি। আরজিকরে ১০ টি। NRS অর্থোপেডিক সিবি বিল্ডিংয়ে ৮ শয্যার ওয়ার্ড প্রস্তুত তবে বাড়বে আরও ৬ টি। সিএমসি পুরুষ ও মহিলা মিলিয়ে ২৬ শয্যার ওয়ার্ড। ন্যাশনাল চক্ষু বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে ৬ টি শয্যার ওয়ার্ড। এছাড়া সাগর দত্ত হাসপাতালে ৭টি বেডের আইসোলেশন। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থার রদবদল হবে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026