বহু বছর পর দেশ জুড়ে সার্বিক ভাবেই যথেষ্ট পরিমাণে হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী এই মাসেই হয়েছে স্বাভাবিকের তুলনায় ২৫ শতাংশ অধিক বৃষ্টি। এর আগে ১৯৮৩ সালের আগস্টে ২৩.৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়। এই আগস্ট মাসের বৃষ্টিপাত ভেঙে দিল ৪৪ বছরের সেই রেকর্ডকে।
অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, তেলেঙ্গানাতেও ইতিমধ্যে অতিরিক্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আসাম, বিহার ও উড়িষ্যায় বন্যা দেখা গেছে। সূত্রের খবর, সিকিমেও এবার অন্যবারের তুলনায় হয়েছে যথেষ্ট বেশি পরিমাণে বৃষ্টিপাত। উত্তরাখণ্ডসহ হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীরে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও টানা কয়েকদিনের বৃষ্টিপাতে জম্মু-কাশ্মীরে বেড়েছে নদীর জলের পরিমান। আবহাওয়া সূত্রে আগামী সপ্তাহের মাঝামাঝি মধ্য ও উত্তর ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের ফলে গত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে নিম্নচাপ চলেছে। আজ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…