টেক বার্তা

৬ টাকায় ১ জিবি ডেটা, সাথে আইপিএল দেখার সুযোগ, দুর্দান্ত অফার আনল Jio

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা বর্তমানে হয়ে উঠেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। ভালো সার্ভিস, দুর্দান্ত নেটওয়ার্ক এবং সর্বোপরি সস্তা দামের প্ল্যান এসবের জন্য রিলায়েন্স জিও ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। তাদের গ্রাহকদের খুশি করার জন্য রিলায়েন্স জিও সবসময় নিত্য নতুন প্ল্যান বাজারে নিয়ে আসে। সম্প্রতি এই ক্রিকেট সিজনকে আরো ভালো করার জন্য জিও নিয়ে এসেছে তাদের একটি আকর্ষণীয় নতুন প্ল্যান।

এতে মাত্র ৪৯৯ টাকা দিলেই আপনারা পেয়ে যাবেন ৫৬ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে হাই স্পিড ডাটা এবং Disney+Hotstar এর ১ বছরের ভিআইপি সাবস্ক্রিপশন। যখন আপনার ডেইলি ডাটা লিমিট শেষ হয়ে যাবে তারপর আপনার ইন্টারনেটের স্পিড ৬৪ kbps এ নামিয়ে দেওয়া হবে। এর ফলে আপনার প্রত্যেক জিবি নেট এর জন্য খরচ হচ্ছে মাত্র ৫.৯৫ টাকা এবং সঙ্গে আপনারা পাচ্ছেন Disney+Hotstar এর সমস্ত কনটেন্ট দেখার সুযোগ। এই অফারের নাম দেওয়া হয়েছে ‘Cricket Dhan Dhana Dhan Jio Dhan Dhana Dhan’ অফার।

অনেকে মনে করছেন যে এই অফারের সঙ্গে আপনারা আইপিএলের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। তবে এখনো সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ডিজনি এবং হটস্টার তরফ থেকে। তবে আপনাদের জানিয়ে রাখি, যে এই প্ল্যান শুধুমাত্র একটি ডাটা প্ল্যান। আপনারা কোন রকম অতিরিক্ত কল এবং এসএমএস বেনিফিট পাবেন না এই প্ল্যানের সঙ্গে। তবে আপনারা এই রিচার্জ প্ল্যান এর সঙ্গে জিওর সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন।

আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০। এই প্রতিযোগিতা আগামী ১০ নভেম্বর অব্দি চালু থাকবে। আপনারা Disney+Hotstar এ প্রত্যেক বছরের মতো এ বছরও আইপিএল দেখতে পারবেন। তবে এইবারে আইপিএল দেখতে হলে আপনাকে Disney+Hotstar এর কোন একটি সাবস্ক্রিপশন নিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026