নিউজ

Recruitment: মাধ্যমিক পাশ করলেই এবার চাকরির সুযোগ, ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ, এভাবে করুন আবেদন

রাজ্য তথা দেশে কর্মহীন যুবক যুবতীর সংখ্যা কমার বদলে বেড়েই চলেছে। শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরির অভাবে অর্থ রোজগারের পথ বন্ধ হয়ে রয়েছে যুব সমাজের একাংশের। প্রতিটি মানুষই চায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে চাকরি। সরকারি বেসরকারি নির্বিশেষে চাকরির চাহিদা এখন তুঙ্গে। কিন্তু দুর্ভাগ্যবশত দেশের বহু শিক্ষিত যুবক যুবতীই এখনো কর্মহীন হয়ে বসে রয়েছে। এবার তাদের জন্য রইল এক দারুণ সুখবর।

মাধ্যমিক পাশেই এবার দারুণ সুযোগ পেতে চলেছেন কর্মহীন যুবক যুবতীরা। রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলিতে নতুন করে নিয়োগ (Recruitment) হতে চলেছে কর্মী। টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ হতে চলেছে কর্মী। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি। কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য, কীভাবেই বা আবেদন করতে হবে, সমস্ত তথ্য জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে টিকিট বুকিং এজেন্ট পদে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র যেকোনো সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলেই চলবে। টিকিট বুকিং এজেন্ট পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য নিয়োগ পদ্ধতিতে কোনো লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই হবে নিয়োগ।

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটি থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর কালো কালিতে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স সহ অ্যাপ্লিকেশন ফর্মটি একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টে পাঠাতে হবে। এই পদে আবেদনের জন্য শেষ তারিখ ধার্য করা হয়েছে ১৩ মে ২০২৪।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026