রাশিয়াতে দুটি নদীর জল রক্তাভ, বিপদের আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা রুশ প্রেসিডেন্টের
রাশিয়ার উত্তরের নরিলিক্স শহর থেকে নিকেল নামক একটি প্ল্যান্ট থেকে একটি ট্যাঙ্ক লিক করে সেখান থেকে প্রচুর পরিমাণে ডিজেল অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। যার ফলে লালচে বেগুনি রং ধারণ করে নরিলিক্স শহরের দুটি নদী। কিন্তু বেশ কিছুদিন আগে এমন অবস্থা দেখার পরও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ। এরপর রবিবার গভর্নর আলেকজান্ডার উস এই ঘটনাটি রুশ প্রেসিডেন্ট পুতিনের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেন। এরপরই ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জানা গিয়েছে, নরিলিক্স শহরে নিকেল নামে একটি প্ল্যান্ট রয়েছে যা গোটা বিশ্ব জুড়ে নিকেল ও প্যালাডিয়াম উৎপাদন কেন্দ্র হিসেব বিশেষ পরিচিত। সেখান থেকে একটি জ্বালানির ট্যাঙ্ক ফুটো হয়ে তা থেকে প্রচুর পরিমাণে ডিজেল বের হতে শুরু করে। যা আশেপাশের এলাকায় ছড়িয়ে যায়। এর জেরে নরিলিক্সের দুটি নদীতে তা গিয়ে মেশে এবং নদীর জলের রং লালচে বেগুনি ধারণ করে। তবে কতৃপক্ষের এত দেরিতে সচেতন ও দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের জন্য রুশ প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করেছেন।
রুশ প্রধান ওই সংস্থার প্রধানকে সরাসরি জিজ্ঞেস করেছেন, “দুই দিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে হবে?” এরপর তিনি ওই ঘটনা কিভাবে ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ট্যাঙ্ক লিক করে যে ডিজেল বেড়িয়েছে তা ইতিমধ্যে ৩৫৯ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। এরফলে সাইবেরিয়ান এলাকায় বিশেষ দল পাঠানো হচ্ছে তদন্তের কাজে। এই ঘটনায় পরিবেশবিদেরা আশঙ্কা প্রকাশ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…