২৫৫০ জন তবলিগি জামাত সদস্যকে ব্ল্যাকলিস্টেড করল কেন্দ্র, আগামী ১০ বছর ভারতে প্রবেশ
দিল্লিতে তবলিগি জামাতের জমায়েত থেকে ভারতে করোনা ছড়ানো নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। অভিযোগ উঠেছিল তবলিগি জামাতের ওই জমায়েতে দেশ বিদেশ থেকে আসা জামাত সদস্যদের মাধ্যমে ভারতে করোনা সংক্রমণ হয়েছিল। এবার সেই জামাতের ২,৫০০ এর বেশি বিদেশি সদস্যদের আগামী ১০ বছরের জন্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে, আগামী ১০ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হয়েছে তবলিগি জামাতের ২,৫৫০ বিদেশি সদস্যকে।
গত মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তবলিগিদের জমায়েত ছিল। সেখানে দেখা যায় যে, ২৫০ জন বিদেশি সহ ২৩০০ জন একটি স্থানে আছেন। শেষ পর্যন্ত সরকারের তরফে জামাত সদস্যদের অনেক বুঝিয়ে জায়গাটি খালি করা হয়। মৌলানা সাদের নেতৃত্বে তবলিগি জামাতের এই জমায়েত হয়েছিল। দিল্লির ওই ঘটনার পর থেকেই মৌলানা সাদ, তার ছেলে সহ অনেকের উপরই নজর ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের। এদের সকলের বিরুদ্ধেই লকডাউন ভাঙার অভিযোগ আনা হয়। সেই ঘটনার পরে আজ জামাতের ২,৫৫০ সদস্যের উপর ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
ব্ল্যাকলিস্টে থাকা জামাতের সদস্যদের মধ্যে চারজন মার্কিন নাগরিক, নয়জন ব্রিটিশ নাগরিক এবং ছয়জন চীনা নাগরিকও আছেন। নিজামুদ্দিনের ওই জমায়েতের পর সেখানে আসা ১০০ এর বেশি জামাত সদস্যদের শরীরে করোনা পাওয়া যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…