লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। ফলে দাম বেড়ে গিয়েছে অনেক প্রয়োজনীয় সামগ্রীর। এবার স্মার্টফোনেও এর প্রভাব পড়লো। জানা গেছে 1 এপ্রিল থেকে স্মার্টফোনের ওপর জিএসটি বেড়ে 12 শতাংশ থেকে বেড়ে হয়েছে 18 শতাংশ। ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়েছে স্মার্টফোনের।
একটি টুইটে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন, “যে কোনো কোম্পানি হার্ডওয়্যার দ্রব্যে মাত্র 5 শতাংশ লাভ রেখে বিক্রি করে। তাই জিএসটি বাড়ার ফলে দাম বাড়ানো ছাড়া অন্য কোন উপায় ছিল না। বুধবার থেকে Xiaomi, Redmi ও Poco ফোনের দামগুলি বাড়ছে।” যদিও কোন কোন ফোনগুলির দাম বাড়ানো হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি।
তবে Flipkart এ একাধিক স্মার্টফোনের দাম বৃদ্ধি দেখা যাচ্ছে। যেমন -6GB RAM + 128GB স্টোরেজে Poco X2 এর আগে দাম ছিল 16,999 টাকা। এখন সেই ফোনটির দাম বেড়ে হয়েছে 17,999 টাকা।
এছাড়া 6GB RAM + 64GB স্টোরেজের Redmi K20 ও 6GB RAM + 128GB স্টোরেজের Redmi K20 pro টির দাম আগের চেয়ে 2,000 টাকা বেড়ে গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…