রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। কয়েকদিন গুমোট গরমের পর আজ সন্ধ্যে থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি নেমেছে। সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। আজ সারাদিন আকাশ পরিষ্কার ছিল, রোদের দাপট ও ছিল অনেক। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আদ্রতার পরিমান ছিল ২১-৯৪ শতাংশের মধ্যে।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এরসাথে হাওয়া অফিস এটাও জানিয়েছিল যে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে- পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সূত্রের খবর অনুযায়ী কলকাতার বিভিন্ন জায়গাতে সন্ধ্যে থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে।
দক্ষিণ কলকাতার বেহালা, সন্তোষপুর প্রভৃতি জায়গাতে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আবার উলুবেড়িয়াতে শিলাবৃষ্টি হয়েছে বলে সূত্রের খবর। কয়েকদিন গুমোট গরমের পর এই বৃষ্টি রাজ্যবাসীকে সামান্য হলেও স্বস্তি এনে দিয়েছে। তাপমাত্রা বাড়ার ফলে সাধারণ মানুষের সমস্যাই হচ্ছিলো, সেখানে এই সাময়িক বৃষ্টি একটু হলেও পরিবেশকে ঠান্ডা করল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…