গর্ভবতী শুভশ্রী, এরই মাঝে বিপদের আশঙ্কা, আবাসনে হানা দিল করোনা ভাইরাস
কৌশিক পোল্ল্যে: বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলেরই উচিৎ বাড়িতে থাকা, সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত নিয়মাবলী মেনে চলা, কিন্তু যাদের বাড়ি নেই! যাদের বাসস্থান বলতে সম্বল শুধু ফুটপাত, তারা কীভাবে এত নিয়মকানুন পালন করবে তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েই যায়।
এই সমস্ত রাস্তার মানুষজনদের কথা মাথায় রেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টলিউডের তারকা দম্পতি রাজ-শুভশ্রী। দুঃস্থ ও অসহায় মানুষের জন্য রেশন এবং সামান্য বেতনের ব্যবস্থা করে দিয়েছেন এই যুগল, যাতে ওই প্রান্তিক জীবনযাপনে অভ্যস্ত মানুষগুলির কিছু সুরাহা হয়।
এখানেই থেমে থাকেননি এই জুটি, অর্থ দিয়ে সাহায্য করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে এবং যথাসাধ্য দান করেছেন মুখ্যমন্ত্রীর তহবিলে। একটি ছোট্ট টিম নিয়ে তারাই বেরোবেন রাস্তার মানুষদের সহায়তার নিমিত্তে। এমনিতেও বাড়িতে যথেষ্ট নিয়ম পালন চলছে সমানতালে।
বিপর্যয়ে যাতে কেউ অসুবিধায় না পড়ে তাই প্রত্যেকটি কাজের লোককে ছুটি দিয়ে বাড়ির সমস্ত কাজ তারা নিজেরাই করছেন পালা করে। এর থেকেই তাদের সহৃদয় ও উদার মানসিকতার দিকটি প্রস্ফুটিত হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে এই সবটুকু নিজের শুভাকাঙ্খীদের সঙ্গে শেয়ার করে নিলেন রাজ ও শুভশ্রী। তাদের আসন্ন ছবি ‘ধর্মযুদ্ধ’র মুক্তি করোনার কারনেই আপাতত স্থগিত রয়েছে। শুভশ্রীর পোস্ট করা অফিশিয়াল বার্তাটি নীচের ওয়ালে সাজানো রইল, একঝলক দেখে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…