কপালে মৃত্যু থাকলে বোধহয় তা আটকানোর সম্ভব না । রাস্তায় বের হলেই যে আপনি দুর্ঘটনার শিকার হবেন আর বাড়িতে থাকলে আপনি একেবারে বিপদমুক্ত এই ধারণা একেবারে ভুল। তাই প্রমাণ হয়ে গেল মালবাজার মহকুমার চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ী এলাকার এই ভয়ংকর ঘটনাটি। রেফ্রিজারেটরের আগুন থেকে ছড়িয়ে পড়া আগুনে মৃত্যু হল এক মহিলা সিভিক ভলেন্টিয়ার এর। সাথে সাথে গুরুতর আহত হন তার স্বামী ও। গতকাল রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে।
সিভিক ভলেন্টিয়ার এর নাম জ্যোৎস্না মণ্ডল, বয়স ২৭ বছর। রেফ্রিজারেটর ফেটে যেতে গোটা ঘর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং সেই আগুনের লেলিহান শিখায় মৃত্যু হয় জ্যোৎস্না মন্ডলের এবং তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী মানুষটিও আহত হন। স্বামীর নাম অভিজিৎ মন্ডল তিনিও পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার বয়স ৩০।
এমন ভয়ঙ্কর ঘটনাটি স্থানীয় মানুষরা তাকে মালবাজার হাসপাতালে ভর্তি করে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়।
অমন ভয়ঙ্কর দাউদাউ করা আগুনের শিখা নেভাতে চলে আসে ময়নাগুড়ির দমকলের একটি ইঞ্জিন। অনেকক্ষণ এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘরের মধ্যে থাকতে থাকতেই মৃত্যু হয় জ্যোৎস্না মন্ডলের এবং তার স্বামীও যথেষ্ট আহত হয়েছেন।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…