বৃহস্পতিবার আবার ক্ষমতায় এসেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তারপরেই বিস্ফোরক মন্তব্য তার। হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। প্রধানমন্ত্রী তিন-চার মাস সময় দেবেন এবং তার মধ্যেই সব প্রমাণ করতে হবে। হাওড়ায় বিজেপির অভিনন্দন যাত্রায় তিনি বলেন যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের সকলকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে সে যে ধর্মেরই হোক না কেন।
এদিন হাওড়ায় সভায় তিনি বললেন এরা কারা? যাদের বাম আমলে রাস্তায় থালা বাটি নিয়ে বামেদের জন্য ঘুরে বেড়াতে দেখা যেত এখন তারা অন্যদিকে। বিজেপি বিরোধীদের তিনি নির্বোধ ও হাওয়ামোরগ বলেছেন। কয়েকদিন আগে তিনি মুখ্যমন্ত্রীরকে আক্রমণ করে বলেছিলেন তিনি পাকিস্তানের ভাষায় কথা বলেন, সবকিছুর বিরোধিতা করেন।
আরও পড়ুন : নির্ভয়ার অপরাধীদের ফাঁসি, নতুন করে ফাঁসির দিন ঘোষণা দিল্লি আদালতের
আবার গত কয়েকদিন আগে সিএএ বিরোধীদের গুলি করার মন্তব্যে বহু ভাবে সমালোচিত হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সিএএ প্রসঙ্গে বলেছিলেন তার বাবার জন্ম তারিখ তার মনে নেই। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যাদের মা-বাপের ঠিক নেই তাদের চিন্তা রয়েছে। তার এই কটাক্ষের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা তাপস রায় দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়ে বলেছেন বিজেপির সব কাগজপত্র ঠিক আছে তো, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…