কৌশিক পোল্ল্যে: মুক্তি পেল বহু প্রতিক্ষিত ছবি ‘লাভ আজ কাল 2’ এর ট্রেলার। এক যুগ আগে এই ছবিতে অভিনয় করেন দীপিকা পাডুকোন ও সঈফ আলি খান। আর বর্তমান ছবিতে রয়েছেন সঈফকন্যা সারা আলি খান, সঙ্গে বলিউডের নতুন হার্টথ্রব, চকলেট বয় কার্তিক আরিয়ান।
কার্তিক ও সারা দীর্ঘদিন একে অপরকে ডেট করছেন; বলিপাড়ায় কান রাখলে এমন গুঞ্জন প্রায়ই শোনা যায়। সারা নিজেও স্বীকার করেছেন এটি তার জীবনের স্পেশাল ছবি যেহেতু সিনেমায় তার বিপরীতে কার্তিক রয়েছেন। ছবিতে প্রেমের দুই সময় কালের পার্থক্য, পরিবর্তন ও সামঞ্জস্য নিয়ে আলোকপাত করা হয়েছে। আপাতদৃষ্টিতে ট্রেলার দেখলে এমনটাই মনে হবে।
আরও পড়ুন : লাল বিকিনিতে টেলিভিশনের এই অভিনেত্রীর সেক্সি লুক, তুমুল ঝড় নেট দুনিয়ায়
আর বিশেষ করে যেটা চোখে পড়তে বাধ্য, তা সারা ও কার্তিকের ঘনিষ্ঠতা। বহু দৃশ্যে একে অপরের সঙ্গে লিপ-কিসে মেতেছেন উভয়েই। পোস্টারে দেখানো হয়েছিল কার্তিকের পিঠে শুয়ে সারা কিন্তু ট্রেলারে পাবেন অন্যচমক, সারার ওপর ঘনিষ্ঠভাবে শুয়ে তাকে চুম্বন করছেন কার্তিক। নতুন এই জুটির অনস্ক্রিন রসায়ন যে বেশ জমে উঠেছে তা বলাই বাহুল্য। ‘লাভ আজ কাল 2’ সিনেমাটি মুক্তি পাচ্ছে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে এর দিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…