টেলিভিশন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিং রয়েছেন। বর্তমানে তিনি নিজের গর্ভবতী অবস্থায় রয়েছেন এবং এই মুহূর্তে তিনি নিজের সময়টা দারুণভাবে উপভোগ করছেন। অভিনেত্রী বর্তমানে গোয়ায় রয়েছেন এবং সেখানে জমিয়ে আনন্দ করছেন নিজের জন্মদিনে। গোয়ায় গিয়ে নিজের স্বামী গুরমিত এর সঙ্গে চুটিয়ে জন্মদিন সেলিব্রেশন করলেন অভিনেত্রী। দুজনে একসাথে কিছু সুন্দর সময় কাটালেন।
সেখানেই গোয়ার একটি পুলে জলকেলিতে মত্ত হলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই জলকেলির ছবি পোস্ট করলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে তাকে দেখা যাচ্ছে একটি নীল রঙের স্লিভলেস পোশাক পরে সুইমিং পুলের জল নিয়ে খেলা করতে। এই ছবিতে তার বেবি বাম্প স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই ছবি শেয়ার করে দেবিনা লিখলেন, হ্যাঁ আমি জল অত্যন্ত ভালবাসি। তার ট্রানস্পেরেন্ট আউটফিট তার সমস্ত ছবি এবং তার পোজগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
দেবিনার এই সমস্ত ছবি এই মুহূর্তে ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ছবিগুলিতে দেবিনা অত্যন্ত সুন্দর লাগছে এবং তার সৌন্দর্য সকলের নজর কেড়েছে। তার এই অসাধারণ লুক দেখে সকলে একেবারে চমকে গিয়েছেন। বিগত কয়েকদিন ধরে ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্প এর ছবি শেয়ার করে আসছেন অভিনেত্রী। এছাড়াও, স্বামী গুরমিতের সঙ্গে তিনি গর্ভবতী অবস্থায় স্পেশাল ফটোশুট পর্যন্ত করিয়েছেন। এই যুগলের এই সমস্ত ছবি অত্যন্ত ভাইরাল হয়েছে।
চলতি মাসের ৯ তারিখ এই যুগল নিজেদের বাবা মা হওয়ার ঘোষণা করেন সোশ্যাল মিডিয়াতে। তারপর থেকেই বহু সেলিব্রিটিরা তাদেরকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং তারা দুজনেই নিজেদের এই নতুন যাত্রা নিয়ে অত্যন্ত খুশি। আজকাল দেবিনার মুখে গর্ভবতী অবস্থার গ্লো যেন সব সময় লেগে থাকে। বিবাহের দীর্ঘ ১১ বছর পরে তারা পিতা-মাতা হবার সিদ্ধান্ত নিয়েছেন। হিন্দি টেলিভিশন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় জুটি গুরমিত এবং দেবিনা। তাদের দুজনের কাপল গোল্সের ছবি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…