২০১১ বিশ্বকাপে ভারত জিতলে কেন নগ্ন হতে চেয়েছিলেন অভিনেত্রী? নিজেই জানালেন উত্তর

বিতর্ক এবং বলিউড অভিনেত্রী পুনম পান্ডে যেন সমার্থক শব্দ। বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই সংবাদ শিরোনামে থাকেন বলিউডের লাস্যময়ী সুপার হট অভিনেত্রী পুনম পান্ডে। একাধিকবার নিজের মন্তব্য এবং কাজের জন্য তিনি শিরোনামে উঠে আসেন। এই পুনম পান্ডেকে চেনেন না, এমন মানুষের সংখ্যা আমাদের দেশে হয়তো খুব কম হবে। ২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল চলাকালীন বিতর্কিত মন্তব্য করে প্রথম ডার্ক লাইমলাইটে এসেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট দলকে চিয়ার করতে গিয়ে তিনি বলেছিলেন, “যদি ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপ জয় করতে পারেন, তাহলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন।” অবশ্য এমন কাজের অনুমতি দেয়নি বিসিসিআই।

তবে এই বিতর্ক হওয়ার অনেক বছর কেটে যাওয়ার পরও সকলের মনে একটা প্রশ্ন ছিল হঠাৎ করে এমন মন্তব্য কেন করেছিলেন পুনম পান্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের মুখে জানিয়েছেন কেন এমনটি বলেছিলেন তিনি। তিনি বলেছেন, “২০১১ সালে তিনি জনপ্রিয়তা পাওয়ার জন্য এমনটি করেছিলেন। আসলে ওই সময় তিনি অভিনেত্রী হিসেবে তেমন কোনো কাজ করেননি। এছাড়া তিনি ইন্ডাস্ট্রির বাইরের একজন ছোট মডেল ছিলেন। সেইসময় বড়মাত্রায় নিজের নাম ছড়িয়ে দেওয়ার জন্য এমন মন্তব্য করেছিলেন তিনি।”

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এমএক্স প্লেয়ার ও অল্ট বালাজিতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো, “লক আপ”। এই রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে রয়েছেন পুনম পান্ডে। একতা কাপুরের প্রযোজনায় আসছে এই রিয়েলিটি শো। এতে কঙ্গনাকে একজন জেলারের ভূমিকায় দেখা যাবে এবং তিনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন। মোট ১৬ জন প্রতিযোগী থাকবেন যার মধ্যে ১২ জনের নাম এখনও অজানা।

এই রিয়েলিটি শো শুরু হওয়ার আগে অবশ্য আবারও বিতর্কে জড়িয়েছেন পুনম পান্ডে। জামার চেইন খোলার পোস্টার দেখে অনেকেই নিন্দা করেছেন এই শোয়ের। তবে এই প্রসঙ্গে বেশি উৎসাহিত পুনম পান্ডে। তিনি বলেছেন, “আমি দারুণ উৎসাহিত এটা জানানোর জন্য যে আমি ভারতের সবচেয়ে বিতর্কিত শো লকআপে অংশ নিতে চলেছি। সেখানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পেতে অনেক কঠিনতার সম্মুখীন হতে হবে। জানি না আমার সাথে কি হতে চলেছে।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026