ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio দিচ্ছে এক রিচার্জে অতিরিক্ত ২০ জিবি ইন্টারনেট, পাওয়া যাবে এই দুটি রিচার্জ প্ল্যানের সাথে

এই মুহূর্তে ভারতের টেলিকম সেক্টরের সব থেকে বড় কোম্পানি হয়ে উঠেছে রিলায়েন্স জিও। তারা তাদের গ্রাহকের কাছে বিভিন্ন বাজেটের প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে থাকে। আপনার যদি বেশি ইন্টারনেট প্রয়োজন হয় তাহলে আপনার জন্য রয়েছে এক ধরনের প্ল্যান, আবার আপনার যদি কম ইন্টারনেট প্রয়োজন হয় তাহলে আপনার জন্য রয়েছে অন্য ধরনের প্ল্যান। এই মুহূর্তে আপনি যদি কম বাজেটে বেশি সুবিধার রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন তাহলে জিওর কাছে রয়েছে অতিরিক্ত ডাটা সহ দুটি রিচার্জ প্ল্যান। এই দুটি রিচার্জ প্লানে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন ২ জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড কলিং এবং অতিরিক্ত ইন্টারনেট। এই দুটি রিচার্জ প্ল্যানের দাম হাজার টাকার কমে। চলুন তাহলে জেনে নেওয়া যাক jio-এর এই দুটি প্ল্যান এর ব্যাপারে বিস্তারিত।

জিও ৮৯৯ টাকা রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও আপনাকে এই রিচার্জে ৯০ দিনের ভ্যালিডিটি অফার করছে। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। কলিং এর পাশাপাশি আনলিমিটেড ডেটা সুবিধা থাকছে গ্রাহকদের জন্য। গ্রাহকরা দু জিবি ৪ জি ইন্টারনেট ছাড়াও, যদি ফাইভ জি ফোন ব্যবহার করেন তাহলে গ্রাহকরা আনলিমিটেড ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর সাথেই আপনি ২০ জিবি অতিরিক্ত ইন্টারনেট পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয় প্রতিদিন আপনারা ১০০ টি করে ফ্রি এসএমএস করতে পারছেন। অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন রয়েছে।

৭৪৯ টাকা রিচার্জ প্ল্যান

এখানে আপনারা মোট ৭২ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। রিলায়েন্স জিও কম্পানিটি এতে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট অফার করছে। কোম্পানি এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন আনলিমিটেড কলিং করার সুবিধা দিচ্ছে। পাশাপাশি প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং জিও অ্যাপের এক্সেস দিচ্ছে। এছাড়াও এই রিচার্জ প্লানে এমন সমস্ত সুবিধা পাবেন যা আপনি ৮৯৯ টাকার প্ল্যান এ পেয়ে যাবেন। শুধু বৈধতা আলাদা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026