Pushpa 2: খরচ কমাতে সামান্থার বদলে শ্রীলীলা? “পুষ্পা ২”-এর পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বছর দুই আগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যানারে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’ সিনেমার প্রথম অংশ। যেখানে আল্লু অর্জুনকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখে কেঁপে উঠেছিলেন ভক্তরা। পাশাপাশি নিজের অভিনয় দিয়ে আলোচনায় উঠে এসেছিলেন অভিনেত্রী রশ্মিকা মানন্দা। তবে একটি গানে পারফরমেন্স করে সর্বাধিক আলোচনায় উঠে এসেছিলেন সেক্সি অভিনেত্রী সামান্থা। বছর দুয়েক আগে সিনেমার রিলিজ করা হলেও সামান্থার ‘উ আন্টাভা’ দেখে আজকের দিনেও শিহরিত হন ভক্তরা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে পুষ্পা সিনেমার দ্বিতীয় অংশের ট্রেলার। যা বর্তমানে আলোচনার শীর্ষস্থানে রয়েছে নেটিজেনদের কাছে। আগামী ৫ই ডিসেম্বর বড় পর্দায় সিনেমাটির মুক্তি নিয়েও উৎসাহিত রয়েছেন ভক্তরা।

তবে এরই মধ্যে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর গান ‘কিসিক’-এর সংক্ষিপ্ত অংশ প্রকাশ্যে এসেছে। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। সিনেমা নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, এই সিনেমায় “কিসিক” গানের বেশ গুরুত্ব রয়েছে। তবে এই আইটেম গানে আর দেখা যাবে না সেক্সি অভিনেত্রী সামান্থাকে। যানা গেছে অভিনেত্রী সামান্থা এই আইটেম গানের জন্য এতটাই পারিশ্রমিক চেয়েছেন যে, সিনেমা নির্মাতা বাধ্য হয়ে তাকে ছাড়াই এই গান নির্মাণ করেছেন। সূত্রের খবর, “কিসিক” গানের জন্য শ্রদ্ধা কাপুরকেও অফার করা হয়েছিল। তবে তিনিও বেশি পারিশ্রমিক চাওয়ার কারণে এই গানে পারফর্মেন্স করার সুযোগ জুটে যায় অভিনেত্রী শ্রীলীলার।

ইতিমধ্যে “কিসিক” গানের ঝলক দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেত্রী শ্রীলীলাকে সাহসী পারফরমেন্স করতে দেখা গেছে। তবে এই গানে পারফরমেন্স করার জন্য তিনি কত টাকা নিয়েছেন সে বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি অভিনেত্রী শ্রীলীলা। তিনি বলেন, সিনেমা নির্মাতারা তাকে সুযোগ দিয়েছেন, আর সেই সুযোগ তিনি কাজে লাগিয়েছেন, তাদের সাথে পারিশ্রমিক নিয়ে কোনো রকম কথা হয়নি। তবে বিভিন্ন সূত্র অনুসারে জানা যাচ্ছে, কিসিক গানে সেক্সি পারফরমেন্স করার জন্য অভিনেত্রী শ্রীলীলা ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। আমরা আপনাদের বলে রাখি, অভিনেত্রী সামান্থা ‘উ আন্টাভা’ গানে পারিশ্রমিক করার জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026