ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Reliance Jio plans: ৫টি দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হলো রিলায়েন্স জিও, বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন JioSaavn-এরও

গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। সম্প্রতি কোম্পানি তাদের পাঁচটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে, যার সাথে JioSaavn Pro বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই সাবস্ক্রিপশনের সাথে, ব্যবহারকারীরা আনলিমিটেড জিও টিউন, আনলিমিটেড ডাউনলোড এবং সেরা মানের অডিও পেয়ে যাবেন। এর পাশাপাশি তাদেরকে কোনরকম অডিও বিজ্ঞাপন শুনতে হবে না। তবে মনে রাখবেন জিও Saavn সাবস্ক্রিপশন প্রতিমাসে ৯৯ টাকা মূল্যে পাওয়া যাবে। তাহলে চলুন সবকিছু জেনে নেওয়া যাক এই দারুন প্লানের ব্যাপারে।

JioSaavn Pro এর জন্য মোট পাঁচটি প্ল্যান লঞ্চ করেছে রিলায়েন্স জিও। সর্বনিম্ন প্ল্যান এর কথা বললে তার দাম ২৬৯ টাকা। এতে ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ১.৫ জিবি পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট আপনি পাবেন। দ্বিতীয় প্ল্যান টি ৫২৯ টাকা প্ল্যান যেখানে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট পাওয়া যাবে সঙ্গেই থাকবে ৫৬ দিনের বৈধতা। তৃতীয় প্ল্যানের বৈধতা ৫৬ দিন এবং এর দাম ৫৮৯ টাকা। এখানে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে। এর সাথেই ৮৪ দিনের বৈধতার সাথে ১.৫ জিবি ইন্টারনেট সহযোগী একটি প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও যার দাম ৭৩৯ টাকা। এছাড়াও ৭৮৯ টাকার প্ল্যানের সাথে আপনি পাবেন ৮৪ দিনের বৈধতা এবং প্রতিদিন ২ জিবি ইন্টারনেট। আপনাদের জানিয়ে রাখি এই সব কটি প্লান আপনাকে ৪জি ইন্টারনেট অফার করে থাকে।

কিভাবে সক্রিয় করবেন JioSaavn Pro সাবস্ক্রিপশন?

এর জন্য আপনাকে MyJio, Jio.Com, TPA বা JIO স্টোর থেকে JioSaavn বান্ডেল প্ল্যান রিচার্জ করতে হবে।

এর সাথেই আপনাকে JioSaavn এপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং ওই একই নম্বর দিয়ে এই অ্যাপে সাইন-ইন করতে হবে।

তারপরই সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে এবং আপনি কোনো বিজ্ঞাপন ছাড়াই গান শুনতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026