নিউজ

Gold Silver Price: রুপোর দাম একই জায়গায়, আজ কত যাচ্ছে সোনার দাম? জেনে নিন লেটেস্ট রেট

নতুন বছরের শুরু থেকেই সোনার দামের তারতম্য চোখে পড়ছে সকলের। কোনদিন দাম বেড়ে গেলে আবার কিছুদিন বাদে সামান্য দাম কমে যায় সোনার। তবে চলতি বছরে বিনিয়োগের কথা উঠলে কোনরকম সন্দেহ ছাড়াই প্রত্যেকেই বলতে পারেন যে বিনিয়োগের জন্য এখন বেস্ট অপশন সোনা। পাশাপাশি সামনেই আসছে পুজো এবং বিয়ের মরসুম। তাই এখন থেকে সোনা কেনার ঘুম বেড়েছে বাঙ্গালীদের মধ্যে। বিনিয়োগের জন্যই হোক বা কেনার জন্যই হোক না কেন, সোনা বা রুপোর দাম কেমন চলছে তা অবশ্যই জেনে নেওয়া দরকার। আজ শনিবার সোনা ও রূপার রেট কেমন আছে তা জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

সোনা এবং রুপোর দাম প্রায় প্রতিদিন সামান্য হলেও পরিবর্তন হয়। আজ ১০ জুন শনিবার কততে বিকোচ্ছে মূল্যবান হলুদ ধাতু এবং রুপো? তা জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। আজ শনিবার কলকাতায় রুপোর দামে তেমন কোনো তারতম্য দেখা যায়নি। এমনকি দাম একই পর্যায়ে রয়েছে ২২ ক্যারেট সোনারও। তবে আজ সামান্য হলেও দাম কমেছে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার। গতকাল শুক্রবার ৯ জুন, ২০২৩ এ ১০ গ্রাম রুপোর দাম ছিল ৭৪৫ টাকা। আজ দাম অপরিবর্তিত থেকে সমপরিমাণ রুপোর দাম ৭৪৫ টাকাই রয়েছে।

অন্যদিকে গতকাল শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৫,৬০০ টাকা। আজ দাম অপরিবর্তন থেকে সমপরিমাণ সোনার দাম রয়েছে ৫৫,৬০০ টাকা। তবে গতকাল শুক্রবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬০,৬৮০ টাকা। তবে আজ দাম অত্যন্ত সামান্য কমেছে। আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট সমপরিমাণ সোনার দাম ৬০,৬৫০ টাকা হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026