নিউজ

ঘরে বসেই পাবেন ড্রাইভিং লাইসেন্স, যেতে হবে না RTO, মেনে চলুন এই সহজ ধাপগুলি

ভারতের প্রত্যেকটি রাজ্যেই গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি যদি গাড়ি চালান, তাহলে ট্রাফিক পুলিশ আপনাকে বড়সড় জরিমানা করতে পারে। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থেকে থাকে তাহলে অবশ্যই এটি তাড়াতাড়ি করে নেওয়া উচিত। এই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে আপনাকে লার্নার্স ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। এই লার্নার্স ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য বৈধ থাকে। এই লার্নাস ড্রাইভিং লাইসেন্স চলে এলে তার এক মাসের মধ্যেই আপনি স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

এই লার্নার ড্রাইভিং লাইসেন্স আপনি অনলাইন বা অফলাইন উভয় উপায়ে আবেদন করতে পারেন। সাধারণত আরটিও অফিসে গিয়ে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। তবে ভারতের বেশ কিছু রাজ্যে আজকাল অনলাইন মোডেও এই ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করা যাচ্ছে। সে ক্ষেত্রে আপনাকে কষ্ট করে আরটিও অফিস যেতে হবে না। তবে এই সুবিধা দেশের সব রাজ্যে এখনও অব্দি শুরু হয়নি। কি করে করবেন অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

লার্নার ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন পদ্ধতি:

  • প্রথমে https://parivahan.gov.in/parivahan/ ওয়েবসাইটে যান।
  • অনলাইন পরিষেবাতে যান এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত পরিষেবাগুলি নির্বাচন করুন৷
  • তারপর আপনার রাজ্য নির্বাচন করুন।
  • লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশনে ক্লিক করুন এবং আবেদনপত্র পূরণ করুন।
  • প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
  • লার্নার লাইসেন্স ফি প্রদান করুন।
  • পরীক্ষার জন্য তারিখ নির্বাচন করুন।
  • কিছু রাজ্যে, যেমন দিল্লি এবং উত্তরপ্রদেশে, ঘরে বসে অনলাইনেও পরীক্ষা দেওয়া যেতে পারে।
Nirajana Nag

Recent Posts

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026