খেলা

WTC Final 2023: আম্পায়ারের ‘ভুল সিদ্ধান্তে’ আউট শুভমান গিল! চিটার চিটার রব উঠলো গ্যালারিতে

আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই সুদূর ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভারত। যদিও টেস্ট বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও বর্তমানে জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করছেন বিরাট-রোহিতরা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে বিশাল রানের পাহাড়ের নিচে চাপা পড়ে রোহিতের টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ব্যাটিং করে অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারিয়ে ৪৬৯ রান সংগ্রহ করে।

এদিকে বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ভাবে ব্যর্থতার পরিচয় দেন। অজিঙ্কা রাহানের ৮৯ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ফলো-আপের হাত থেকে রক্ষা পায় বিরাট কোহলিরা। প্রথম ইনিংসে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ভারত মাত্র ২৯৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ব্যাটসম্যানরা ধ্বংসাত্মক ব্যাটিং শুরু করেন। ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২৭০ রান সহ ভারতের সামনে জয়ের জন্য সর্বমোট ৪৪৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা ধার্য করে।

যদিও জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে স্টার্ক-কামিন্সদের যখন অনায়াসে চার-ছক্কা হাঁকাচ্ছিলেন রোহিত-গিলরা, ঠিক তখনই তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শুভমন গিলকে। ৭.১ ওভারে স্কট বোল্যান্ডের বল গিলের ব্যাটের কানা নিয়ে স্লিপ অঞ্চলে উড়ে যায়। স্লিপে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন।

অন ফিল্ড আম্পায়ার ক্যাচের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে থার্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো টেলিভিশন রিপ্লে দেখে গিলকে আউট ঘোষণা করেন। এরপর পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয় চিটার চিটার রব। কারণ রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে গিলের ব্যাটে বল লেগে ক্যামেরন গ্রিনের হাতে যাওয়ার পূর্বে মাটি স্পর্শ করেছে। ফলে স্বাভাবিকভাবেই মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026