ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাজারে আসছে রিলায়েন্স জিওর মিউচুয়াল ফান্ড

টেলিকম সেক্টরে বিপ্লব আনার পর এবার মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও নতুন বছরে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম JioMoney এর মাধ্যমে মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আর্থিক পরিষেবাগুলিতে কাজ করার পরিকল্পনা করেছে। জিও মানি হল রিলায়েন্স জিওর মোবাইল ওয়ালেট অ্যাপ, যা ব্যবহারকরে বিভিন্ন আর্থিক পরিষেবা যেমন মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, টাকা ট্রান্সফার, ডিটিএইচ রিচার্জ করা যায়।

সংস্থার এক সিনিয়র এক্সিকিউটিভ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রিলায়েন্স জিও গত কয়েক মাস ধরে আর্থিক পরিষেবা চালু করার বিষয়ে কাজ করছে। পরের বছরই এটা চালু হয়ে যাবে বলে আমরা আশাবাদী।’ রিলায়েন্স জিও ইতিমধ্যেই সংস্থার কিছু কর্মীদের মধ্যে তাদের এই নতুন আর্থিক পরিষেবার কিছু টেস্টিং চালু করেছে।

আরও পড়ুন : এবার আরও বেশি সস্তায় পাওয়া যাবে তিভি চ্যানেল, জানুন কিভাবে

জানা যাচ্ছে রিলায়েন্স জিও ইতিমধ্যেই তাদের মিউচুয়াল ফান্ড বিভাগের জন্য কিছু নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবং রিজার্ভ ব্যাংকের থেকে অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর এর লাইসেন্সও পেয়ে গেছে। বর্তমানে ২৭ লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ৪৪ টি প্রধান কোম্পানি আছে। বর্তমানে ভারতে একটি অন্যতম ভবিষ্যত নির্ধারণ শিল্প হচ্ছে মিউচুয়াল ফান্ড, তাই মুকেশ আম্বানির কোম্পানি যে সেখানে ব্যবসা করবেই একথা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026