নিউজ

অর্জুন গড়ে তৃণমূলের থাবা, ১৯-০ ব্যবধানে ছিনিয়ে নিল পুরসভা

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের দুর্গ হিসেবে পরিচিত ভাটপাড়া পুরসভা। এবার সেখানেও থাবা বসালো তৃণমূল। ১৯-০ ব্যবধানে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল পুরসভা। বৃহস্পতিবার পুরসভার এক্সিকিউট অফিসারের ডাকা আস্থাভোটে অনুপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলররা। অন্যদিকে সংখ্যা অনুকূল থাকায় তৃণমূল কাউন্সিলররা উপস্থিত থেকে ১৯-০ ব্যবধানে ছিনিয়ে নিলেন পুরসভার দখল। যদিও শাসকদলের এই পুরসভা দখলকে বেআইনি আখ্যা দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

তৃণমূলের ভাটপাড়া দখলের পর এদিন সাংসদ বলেন, ‘আস্থা ভোটের জন্য আগামী ২০ জানুয়ারি বৈঠক ডেকেছেন পুরসভার চেয়ারম্যান সৌরভ সিংহ। তার আগে এই ধরনের বৈঠক বেআইনি।’ এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দেন তিনি।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ছাড়া প্রত্যেক রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে টাকা

স্থানীয় বিধায়ক অর্জুন সিংহ তৃণমূল থেকে বিজেপিতে গেলে ভাটপাড়া পুরসভা রাতারাতি ঘাসফুল থেকে পদ্মফুলে রূপান্তরিত হয়। অর্জুন সিংহ লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে ভাইপো সৌরভ সিংহকে চেয়ারম্যান পদে বসান।

৩৫ ওয়ার্ড বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় বর্তমান কাউন্সিলর সংখ্যা ৩৩। অর্জুন সিংহ সাংসদ নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন। অপর এক কাউন্সিলর ভীম সিং মেয়াদ শেষ হওয়ার আগেই মারা যান। ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১ জন সিপিআইএম সদস্য। অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭ জন কাউন্সিলর আগেই জোগাড় করে নেয় তৃণমূল শিবির। ৫ জন কাউন্সিলর প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে ছিলেন, বাকী ১২ জন কাউন্সিলর পুনরায় পুরানো দলে ফিরে আসেন। আস্থা ভোটের সময় আরও ২ জন কাউন্সিলরকে টেনে আনতে সমর্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরা।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026