কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভারত সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে। তারমধ্যে তো অন্যতম প্রধানমন্ত্রী কিষান সন্মান। দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি বছর প্রতিটি কৃষক পরিবারকে ৬,০০০ টাকা প্রদান করা হয়। এই অর্থ তিনটি কিস্তিতে দুই হাজার টাকা করে প্রদান করা হয়। সরকার ২০১৯ সালে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ স্কিম ঘোষণা করেছিল। এবার ফেব্রুয়ারি মাসে ২৮ তারিখ ১৬ তম কিস্তি এর টাকা চলে এসেছিল। খুব শীঘ্রই পাওয়া যাবে ১৭ তম কিস্তির টাকা।
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে হলে প্রথমেই ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। ই-কেওয়াইসি না করলে ১৭ তম কিস্তির অর্থ পাওয়া যাবে না। সিএসসি (কম্পিউটার সামগ্রী ও সেবা কেন্দ্র) বা এনআইসি (ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার) থেকে ই-কেওয়াইসি করা যেতে পারে। এই ই কেওয়াইসি করার আগে বেশ কিছু বিষয়ে নজর রাখা দরকার।
প্রথমত, আপনার মোবাইল নম্বর সক্রিয় রাখুন। আপনার আধার কার্ড যে মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আছে সেটি আপনার সাথে সক্রিয় আছে কিনা নিশ্চিত করুন। এরপর আপনি যদি আধার ওটিপি ব্যবহার করতে না পারেন তবে আপনি ‘বায়োমেট্রিক যাচাইকরণ’ বেছে নিতে পারেন। আপনি যদি অনলাইনে eKYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে না পারেন, তাহলে আপনি আপনার নিকটতম CSC কেন্দ্রে যেতে পারেন। একদম শেষে ইকেওয়াইসি সম্পূর্ণ করার পরে, আপনি পিএম কিষান পোর্টালে আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস অবশ্যই পরীক্ষা করে দেখতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…