রাজ্য সরকারের সমস্ত কর্মীদের জন্য একটা দারুন খবর রয়েছে। গত ৩০ এপ্রিল রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিশ জারি করেছে। এই নোটিশ অনুযায়ী, একটা বড় আপডেট নিয়ে আসা হয়েছে কর্মীদের উদ্দেশ্যে। বিশেষ করে এই নোটিশ গুরুত্বপূর্ণ হবে পেনশনভোগীদের জন্য। পেনশনভোগীদের জন্য সেই নোটিশে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব এই নোটিশে স্বাক্ষর করেছেন।
রিপোর্ট অনুযায়ী, কলকাতায় অবস্থিত ডিরেক্টরেট অফ ট্রেজারি এন্ড অ্যাকাউন্ট বিভাগের পে এন্ড একাউন্ট অফিসের ঠিকানা পরিবর্তন হতে চলেছে। কলকাতা অবস্থিত এই সেক্টরের দুটি অফিস কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই এই সম্পর্কে একটা নতুন নোটিশ জমা করা হয়েছে। এর পাশাপাশি পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও পরিবর্তন করেছে রাজ্য সরকার।
পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস ১: ১১এ, মির্জা গালিব স্ট্রিট, পুরনো খাদ্য ভবনের চতুর্থ তলা (পূর্ব দিক)
পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস ২: পুরনো খাদ্য ভবনের তৃতীয় ও চতুর্থ তলা (পশ্চিম দিক), মির্জা গালিব স্ট্রিট
পেনশন ডিসবার্সমেন্ট সেল: পুরনো খাদ্য ভবনের তৃতীয় তলা (পশ্চিম দিক), মির্জা গালিব স্ট্রিট
নতুন ঠিকানায় সকল অফিসই ৯ই মে, বৃহস্পতিবার থেকে কার্যকরভাবে কাজ শুরু করবে। সকল সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের অনুরোধ করা হচ্ছে নতুন ঠিকানাটি মনে রাখতে এবং প্রয়োজনে সেখানে যেতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…