বিনোদন

হাসপাতালে হুইলচেয়ারে বসেই ডান্স স্টেপ করলেন রেমো ডি’সুজা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ডান্স কোরিওগ্রাফার ও প্রযোজক রেমো ডি’সুজা কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হসপিটালে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তাররা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। রেমোকে হুইলচেয়ারের সাহায‍্যে হসপিটালের মধ্যেই বিভিন্ন টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হুইলচেয়ারে বসেই রেমো পায়ের সাহায্যে কিছু  ডান্স স্টেপ করেছিলেন।  তাঁর ডান্স তাঁকে রিল‍্যাক্সড থাকতে সাহায্য করছে।  তাঁর এই ডান্স স্টেপের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর স্ত্রী লিজেল।  সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। রেমোর অনুরাগীরা রেমোর দ্রুত আরোগ্য কামনা করেছেন। লিজেল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রেমো হৃদয় দিয়ে নাচেন।  রেমোর সুস্থতা কামনা করার জন্য নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন লিজেল।  কিছুদিন আগে রেমোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে রেমো দাঁড়িয়ে রয়েছেন হসপিটালের জানলার সামনে। রেমোর ইতিবাচক মনোভাব নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।

গত 11 ই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হসপিটালে ভর্তি হন রেমো। রেমোর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। হসপিটাল সূত্রে রেমোর পরিবারকে জানানো হয়, রেমোর হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট ব্লকেজ রয়েছে রেমোর। রেমোর স্ত্রী লিজেল কান্নায় ভেঙে পড়েন। এরপর ডাক্তারদের সিদ্ধান্ত অনুযায়ী, রেমোর অ্যাঞ্জিওগ্রাফি হয়। এরপর তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে।

রেমো বলিউডে ডেবিউ করেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে। কালার্স চ্যানেলের জনপ্রিয় ডান্সিং শো ‘ঝলক দিখলা যা’য় ডান্স কোরিওগ্রাফার হিসাবে আত্মপ্রকাশ করেন রেমো। এরপর বলিউডে কোরিওগ্রাফার হিসাবে কাজ করতে করতেই প্রযোজনা সংস্থা শুরু করেন রেমো। রেমোর প্রযোজনায় সবচেয়ে উল্লেখযোগ্য ফিল্ম হলো ‘এবিসিডি’ এবং ‘স্ট্রিট ডান্সার’। বলিউডের অন্যতম তুরুপের তাস হলেন রেমো। এই মুহূর্তে বলিউড তাকিয়ে রেমোর সুস্থতার দিকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026