পলিটিক্স

অমিত শাহের জনসভায় আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু, সীলমোহর বিজয়বর্গীয়ের

শুভেন্দু বিজেপিতে যোগদান একপ্রকার প্রায় নিশ্চিত ছিল।এবার সেই কানাঘুষোয় সীলমোহর লাগিয়ে শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভাতে বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ এরকমটাই দাবি করলেন রাজ্যের বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

শনিবার অর্থাৎ আজকে দুপুর ২ টো ৩০ মিনিট নাগাদ মেদিনীপুরে কলেজ ময়দানে জনসভা করতে যাবেন অমিত শাহ। সেখানেই শুভেন্দু অধিকারী অমিত শাহ এর হাত থেকে গেরুয়া পতাকা নিজের হাতে নেবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি, শুভেন্দু ঘনিষ্ঠ একাধিক নেতা এরকম দাবি করেছিলেন বেশ কিছুদিন ধরে। তবে এবারে কৈলাস বিজয়বর্গীয় মন্তব্যে এই সমস্ত জল্পনার উপরে সীলমোহর পড়ল।

কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে একাধিক পঞ্চায়েত সদস্য, জেলার ছোট বড় নেতা, বিধায়ক এবং সাংসদ গেরুয়া দলে নাম লেখাবেন। শুভেন্দুর সঙ্গে সব মিলিয়ে ৫০,০০০ জন তৃণমূল কংগ্রেস নেতা কর্মী বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর বিজেপি সূত্রে।

তবে শনিবার শুভেন্দু বিজেপিতে যোগ দিলেও সরকারিভাবে বিধায়ক পদ থেকে তিনি এখনও ইস্তফা দিতে পারেননি। শুক্রবার শুভেন্দুর ইস্তফা পত্র বৈধ হিসেবে গ্রহণ করেননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সোমবার সশরীরে স্পিকারের কাছে উপস্থিত হয়ে তারপর তাকে ইস্তফা পেশ করতে হবে। জানা যাচ্ছে, শুভেন্দু সেই দিন আসবেন বলে জানিয়েছেন।

আবার এই নিয়ে নতুন করে জল ঘোলা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূলের একটি অংশ বলছে, শুভেন্দু যে নীতির কথা বলেছিলেন সেই নীতি ভেঙে বিজেপিতে যোগ দিতে হবে। কারণ সরকারি ভাবে তিনি এখনও তৃণমূল বিধায়ক। আবার শুভেন্দু ঘনিষ্ঠরা এই মন্তব্যের পাল্টা বলেছেন, শুভেন্দু বিধানসভায় নিজে গিয়ে ইস্তফা পত্র জমা দিয়েছেন। স্পিকার ছিলেন না বলে বাধ্য হয়ে স্পিকারের সচিবালয়তে সেই সভা পত্র জমা করতে হয়েছিল। পাশাপাশি তিনি স্পিকারকে ইমেইল করেছেন। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূল বিধায়ক থাকলেও খুব শীঘ্রই তিনি সেই বিধায়ক পদ ছেড়ে দিতে চলেছেন, এটা একেবারেই নিশ্চিত। তাই এখানে নীতি ভঙ্গের কোন প্রশ্নই ওঠে না বলে সাফ দাবি করেছেন শুভেন্দু অনুগামীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026