দুবাই: পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার জন্য দু-দুবার সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। তবে এই মুহূর্তে দেশের সামাজিক অবস্থা ভাল নয়। আর তাই সাধারণ মানুষের দৃষ্টি দেশের সমস্যা থেকে ঘোরানোর জন্য পাকিস্তানের ওপর সার্জিকাল স্ট্রাইক চালাতে পারে ভারত। বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন দাবি করেছেন তিনি। যার জেরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
পাক বিদেশমন্ত্রী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ভারত যেসব দেশগুলিকে নিজের বন্ধু বলে মনে করে, সেইসব দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে গোপনে কথা বলছে। পাকিস্তানের ওপর সার্জিকাল স্ট্রাইক চালানোর জন্য সেইসব দেশগুলো থেকে সমর্থনের চেষ্টা করছে। আমাদের একাধিক গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে পাকা খবর দিয়েছে।’
এখানেই থামেননি পাক বিদেশমন্ত্রী। তাঁর আরও সংযোজন, ‘আমরা গোয়েন্দা সংস্থাগুলির থেকে খবর পাওয়ার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছি। এমনকি আগের থেকে বেশি সংখ্যক সেনা ভারত-পাক সীমান্তে মোতায়েন করা হয়েছে। অযাচিত আক্রমণ পাকিস্তান আর সহ্য করবে না। এর জবাব দেওয়ার জন্য আমরাও তৈরি।’ এভাবে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তুলেছেন পাক বিদেশমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…