রাজ্য

ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে গলার সুর বদলে তৃণমূলে ফেরত জিতেন্দ্র তিওয়ারি, বললেন ” দিদিকে দুঃখ দিয়ে বাঁচবো না”

একুশের নির্বাচনের আগে শাসকদলের ভাঙন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। কিছুদিন ধরে আসানসোল পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দল বেসুরোদের দলে নাম লিখেছেন। তিনি গতকালই তৃণমূল দল থেকে তার ইস্তফা দিয়ে দেয়। কিন্তু ২৪ ঘন্টা গড়াতে না গড়াতেই তিনি অরূপ রায় এর সাথে বৈঠক করে জানিয়ে দেন, “যা হয়েছিল একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। আমি দলেই থাকবে। দিদিকে দুঃখ দিয়ে বাঁচতে পারব না।”

গতকাল অর্থাৎ শুক্রবার রাতে আলিপুরে রাজ্যের মন্ত্রী অরূপ রায় এর সাথে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি। সেই বৈঠকের পরই অরূপ রায় জানিয়ে দিয়েছেন, “জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেসের ছিল। এরপরও তৃণমূল এই থাকবে। জিতেন্দ্র তিওয়ারি দীর্ঘদিন দিদির সৈনিক হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তার দল ত্যাগ করার ভুল বোঝাবুঝি মিটে গেছে।”

অন্যদিকে বৈঠকের পর জিতেন্দ্র তিওয়ারির গলায় সম্পূর্ণ অন্য সুর শোনা যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমার অনেক ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। আমি দলেই থাকবো। এত দিনে আমি অনেক খারাপ আচরণ করেছি। আমার আচরণে দুঃখ পেয়েছেন দিদি। দিদিকে কষ্ট দিয়ে আমি এই পৃথিবীতে থাকতে পারবো না। দিদির কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। আমি দলে ছিলাম আছি ও থাকব।” সেইসাথে তিনি তার ইস্তফা গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন।

সে দিদির সাথে বৈঠক কবে করবে বলে জানতে চাইলে তিনি জানিয়েছেন, “দিদি অনেক বড় মাপের নেত্রী। হঠাৎ করে আমি কি করে দেখা করব। আমার ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। আমি দলের হয়ে কাজ করব। পরে দিদির সাথে দেখা করে আমি ক্ষমা চেয়ে নেব।” এছাড়া ফিরহাদ হাকিম প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি সম্পূর্ণ ভোল বদলে নরম সুরে বলেছেন, ফিরহাদ হাকিম সিনিয়র নেতা। প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারির দল ছাড়ার সমস্যা শুরু হয় ফিরহাদ হাকিমের সাথে এক বাকবিতণ্ডাকে ভিত্তি করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026