নিউজ

বারবার মুক্তির আবেদন নির্ভয়াকান্ডের অপরাধীদের, পিছোতে পারে ফাঁসির দিন

দিল্লীর পাটিয়ালা হাউস আদালত আগেই স্পষ্ট করেছিল নির্ভয়া গণধর্ষণ কান্ডের দোষীদের ২২ শে জানুয়ারী ফাঁসি হবে না।বিচারক সতীশ অরোরা ১ লা ফেব্রুয়ারীতে ফাঁসির রায় দেন।কিন্তু এরপরেও আরও একবার বাঁচার আবেদন করলো অন্যতম অভিযুক্ত পবন গুপ্তা।

তাতে বলেছে যে ২০১২ সালে সে “অপ্রাপ্তবয়স্ক” ছিল।নিজেকে নিরীহ দাবী করে এই আবেদন পেশ করে ওই অপরাধী। যেহেতু নাবালকের ফাঁসি বা দীর্ঘ কারাবাসের কোনও ধারা নেই ভারতীয় আইনে তাই মুক্তির আবেদন জানায় সে।ফলে সোমবার সকাল সাড়ে ১০ টায় শীর্ষ আদালতের বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে শুনানি হবে।

আরও পড়ুন : আবারও শিরোনামে নন্দীগ্রাম, বিজেপির মিছিলকে ঘিরে উত্তেজনা এলাকায়

এর আগে চার অপরাধীর মধ্যে মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি শুক্রবার খারিজ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।এছাড়াও অন্য তিন জন-অক্ষয়, পবন, বিনয় এখনও কোনো আর্জি পেশ করেনি।

ফলে ১লা ফেব্রুয়ারীতে ফাঁসি নিয়ে আরও একবার অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।বারবার এই দিন বদলে নির্যাতিতার পরিবারের মনোবল হ্রাস পাচ্ছে।দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে বারবার ঘটে চলেছে ঘৃণ্য অপরাধ। নির্ভয়াকান্ডে অপরাধীদের ফাঁসির রায়ে খুশি হয়েছে গোটা দেশ। তবে অপরাধীদের পরপর এই মুক্তির আবেদনের ঘটনাকে অনেকেই একটি কৌশল মনে করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026