কৌশিক পোল্ল্যে: এম টিভির জনপ্রিয় লাভ রিয়ালিটি শো ‘স্পিলিট্সভিলা’র 12 তম সিজনের ফাইনাল শো-টি গতকাল টিভি টেলিকাস্ট হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিঙ্গেল যুবক যুবতীরা আসেন নিজের ভালোবাসার মানুষের সন্ধানে। শো এর হোস্ট ছিলেন রনবিজয় সিং ও সানি লিওনি।
গতকাল দেখানো শো তে দুই রোমান্টিক যুগল আশীষ ও মায়শা এবং শ্রেয় ও প্রিয়ংবদার মধ্যে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়। রেজাল্টে প্রকাশ্যে আসে বিজয়ী কাপলের নাম শ্রেয় ও প্রিয়ংবদা। রোডিজ খ্যাত আশীষ ভাটিয়া ও তার সঙ্গিনী মায়শা পরাজয়ের পর স্বাভাবিকভাবে ভেঙে পড়েন তবুও শেষমুহূর্তে সকলের মুখে হাসি রেখেই শেষ হয় এই শো।
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কিংবদন্তী অভিনেত্রী শাবানা আজমি
উল্লেখ্য, 2015 থেকে এই শো-এ লাগাতার বিজয়ী হয়ে আসছিলেন কোনো না কোনো প্রাক্তন রোডিজ। তবে এবারের বিজয়ীরা নন রোডিজ এবং খুবই রোমান্টিক কাপল। তাই বলা চলে এই শো-এ চারবছরের রোডিজ রামরাজত্বের অবসান হল। দেখে নিন এই যুগলের একটি সুন্দর ছবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…