কলকাতা: প্লাজমা দানের ক্ষেত্রে প্রথম নজিরবিহীন ঘটনা। করোনামুক্ত হয়ে এবার নিজেরই প্লাজমা দান করলেন এক গবেষক ছাত্রী। প্লাজমাদাতা ওই গবেষক ছাত্রীর নাম দেবশ্রী বসাক, থাকেন উত্তর কলকাতার আহিরীটোলায়। গত ২২ জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির গবেষক ছাত্রী দেবশ্রী করোনায় আক্রান্ত হয়।
এমনকি এর পরেই তার বাড়ির সদস্যরাও একে একে করোনায় আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু দীর্ঘদিন হোম আইসোলেশনের পর গত ১৩ অগাস্ট সম্পূর্ণ করোনামুক্ত হন দেবশ্রী। সুস্থ হওয়ার সাথে সাথেই গবেষণার কাজে যোগ দেন ল্যাবে। পরে গবেষণার মাঝে নিজেই আগ্রহী হয়ে প্লাজমা দান করেন।
মেডিকেল কলেজে প্লাজমা দেওয়ার পরই দেবশ্রী জানায়, ” আমি অধ্যাপক ডক্টর শিল্পক চট্টোপাধ্যায়ের অধীনে গবেষণা করছি। উনি আমায় উৎসাহ দেন প্লাজমা দেওয়ার জন্য। প্রথমে ভয় পেয়েছিলাম যদি কোনভাবে ইনফেকশন হয়। কিন্তু তারপর দেখলাম প্লাজমা দেওয়ার মাধ্যমে অনেকেই সুস্থ হয়ে যাচ্ছেন। তাই আমার মনে হল এই প্লাজমা দেওয়ার মাধ্যমে যদি অন্য কেউ সুস্থ হয়ে ওঠেন তাহলে সেটা অনেকটাই ভালো লাগার জায়গা তৈরি করবে। ইনফেকশনের সম্ভাবনা আছে এই মনে করে পরিবারের লোকেদের মধ্যেও আতঙ্ক ছিল। কিন্তু তারপর তা কেটে গিয়েছে।”
এই মুহূর্তে করোনা থেকে সেরে ওঠা মানুষদের রক্ত থেকে আলাদা করে নেওয়া হচ্ছে প্লাজমা। ওই প্লাজমায় করোনাকে কাবু করার জন্য উপযোগী অ্যান্টিবডি থাকার কারণে শুরু হয়েছে প্লাজমা থেরাপি। এমনকি বর্তমানে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর অধীনে বেলেঘাটা আইডি হাসপাতালে চলছে পরীক্ষামূলক প্লাজমা থেরাপি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…