এখনও পর্যন্ত সুশান্ত কাণ্ডে উচ্চস্বরে প্রতিবাদ জানিয়েছেন বলিউড কুইন। তিনিই প্রথম জানান যে, সুশান্তের মৃত্যু নিছক আত্মহত্যা হতে পারে না, হতে পারে এটি পরিকল্পিত খুন। গোটা বলিউড চুপ থাকলেও একমাত্র কঙ্গনা রানাউত সুশান্ত কেসে সরব থেকেছেন।
সিবিআই এর তদন্তের জেরে মাদক প্রসঙ্গ উঠলেই কঙ্গনা আবারও সরব হন। তিনি সরাসরি জানিয়েছেন, বলিউডের অধিকাংশ অভিনেতা নিষিদ্ধ মাদক নেন এবং বিভিন্ন হাউস পার্টিতে মাদকের যথেচ্ছ ব্যবহার হয়।
এই প্রসঙ্গে কঙ্গনা রানাউত বলিউডের বেশ কয়েকজন অভিনেতা ও পরিচালকের নাম তুলে অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রীর টিমকে ট্যাগ করে। এমনকি কঙ্গনা এও বলেছিলেন যে, তাঁকেও মাদক দেওয়া হত এবং একজন অভিনেতার নাম না করে তিনি বলেন যে সেই অভিনেতা তাঁকে মাদকে আসক্ত করিয়ে যৌন লাঞ্ছনা ও নিপীড়ন চালিয়েছেন, পরিবর্তিতে অনুরাগ বসুর সহায়তায় বলিউডে পা রাখেন। কঙ্গনা তাঁর নিজ জীবনের কালিমাময় ঘটনাকে সবার সামনে রেখে সুশান্ত কেসে মাদকের ব্যবহার নিয়ে বিরধিতা এক উল্লেখযোগ্য বিষয়।
ঠিক এর মাঝেই কঙ্গনার সহ অভিনেতা ও প্রাক্তন জানান যে কঙ্গনা নিজেই মাদক সেবন করতেন এবং হ্যাশের নেশা কঙ্গনার জলভাত, এমনকী কোকেনের নেশাও তিনি করতেন বলে অভিযোগ করেন কঙ্গনার প্রাক্তন অধ্যয়ন সুমন। এই অভিনেতা একটি সাক্ষাৎকারে এও বলেছেন যে অধ্যয়ন জানিয়েছেন, কঙ্গনা একসময় প্রতিদিন হ্যাশ খাওয়াতেন সকলকে, তবে শুধু হ্যাশ নয়, তার সঙ্গে কোকেন দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন কঙ্গনা। এছাড়া অধ্যয়ন নিজেও কঙ্গনার সঙ্গে ৪-৫ বার হ্যাশ নিয়েছেন, বলে জানিয়েছেন। যদিও কঙ্গনার সঙ্গে এই অভিনেতার সম্পর্ক খুব বেশিদিন গড়ায় নি, সম্পর্কের শুরুর দিকে নানান তিক্ততার কারণে এই সম্পর্ক ভেঙ্গে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…