করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। এখনো পর্যন্ত ৭০ হাজার জনের বেশি মানুষ মারা গেছে এই মারণ ভাইরাসের ফলে। এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি এই ভাইরাসের। এই পরিস্থিতিতে পিটসবার্গের স্কুল অফ মেডিসিনের একদল বৈজ্ঞানিকরা দাবি করেছেন মারণ এই ভাইরাস ঠেকানোর উপায় তারা বের করে ফেলেছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন তারা আবিষ্কার করেছে বলে দাবি করেছে তারা।
এই বিজ্ঞানীরা জানাচ্ছেন তারা ইঁদুরের উপরে এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখেছেন এবং তাতে ইতিবাচক ফল মিলেছে বলে জানিয়েছেন তাঁরা। এই গবেষণাটি পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং UPMC এর যৌথ উদ্যোগে চালানো হচ্ছে। ল্যানসেট ইবায়োমিডিসিন নামে একটি মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফলাফল। এর সাথে যুক্ত বিজ্ঞানীদের দাবি, এই ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে মানব শরীরে খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি করবে।
পিটসবার্গ স্কুল অব মেডিসিনের গবেষক-অধ্যাপক অ্যান্দ্রেয়া গ্যামবোট্টো জানাচ্ছেন, ‘২০০৩ সালের সার্স এবং ২০১৪ সালের মার্স ভাইরাসের ভ্যাকসিনও তৈরি হয়েছিল এখানে। এই করোনা ভাইরাসের সাথে ওই সার্স এবং মার্স ভাইরাসের মিল আছে। তাই সেখান থেকেই করোনার ভ্যাকসিন ক্যানডিডেট কেমন হবে তা অনুমান করা গেছে।’ মানুষের উপর এই ভ্যাকসিনের প্রয়োগ খুব তাড়াতাড়ি করা হবে বলেই জানাচ্ছেন গবেষকরা। সেখানে সাফল্য পেলে করোনা আক্রান্ত সকলের জন্যই এই ভ্যাকসিন আনা হবে বলে জানিয়েছেন পিটসবার্গের গবেষকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…