করোনার প্রভাবে গোটা দেশে চলছে লক ডাউন। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের হটস্পট এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে বিশেষ নজরদারি চলবে। হটস্পট চিহ্নিত হবে সেই জায়গা গুলি যেখানে ২০ জনেরও বেশি করোনায় সংক্রমণ ধরা পড়েছে। এরকম দেশের মোট ৪২ টি অঞ্চলকে হটস্পট চিহ্নিত করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
যার মধ্যে রয়েছে কোয়েম্বাতুর, আগ্রা, দক্ষিণ ও পূর্ব দিল্লি। এছাড়া বাংলার দুটি অঞ্চলকে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক, যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা ও হাওড়া। এই দুটি জেলায় পরপর করোনায় আক্রান্তের খোঁজ মেলে। তাই বাংলার এই দুটি অঞ্চলকে হটস্পটের আওতায় আনা হয়েছে।
তবে প্রশ্ন উঠে আসছে, যেহেতু হটস্পট চিহ্নিত হওয়ায় সেই জায়গায় চলবে বিশেষ নজরদারি। নিয়ন্ত্রণে রাখা হতে পারে যান চলাচল। বাকি জেলাগুলিতে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও ওই অঞ্চল দুটিতে নিয়ন্ত্রিত হতে পারে কাজকর্ম। তবে এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। আলোচনা চলছে, সঠিক সময়ে সংবাদমাধ্যমকে জানান হবে বলে বিজ্ঞাপ্তি দেওয়া হয়েছে। এদিকে দেশে আক্রান্ত ছাড়িয়েছে ৪০০০ এরও বেশি এবং মৃত্যু ছাড়িয়েছে ১০০।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…