নিউজ

করোনার হাত থেকে বাঁচতে কাজে লাগতে পারে ৪০ পয়সার অ্যান্টাসিড, দাবী গবেষকদের

করোনা পরিস্থিতির মধ্যে এবার খানিকটা আশার আলো দেখা গেলো। বিজ্ঞানীদের একাংশের দাবী অ্যান্টাসিড ফ্যামোসিড করোনা চিকিৎসায় কাজে আসতে পারে। ইতিমধ্যেই নিউ ইয়র্কের কিছু করোনা রোগীদের উপরে এটি প্রয়োগ করে বেশ ভালো ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।

যেহেতু ভারতে এর জোগান যথেষ্ট রয়েছে তাই এটিকে করোনার ওষুধ হিসেবে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। এই বিষয়ে ভারতীয় জনৌষধি পরিযোজনা এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ওষুধের গুণগত মান পরীক্ষা করা হয় ও উৎপাদন বাড়ানো হয়।

ফ্যামোটিডিন হল একটি ‘অ্যান্টিহিস্টামিন’ জাতীয় ওষুধ যা সাধারণত ব্যবহৃত হয় অম্বল, গ্যাস, বুকজ্বালা ও অ্যাসিড রিফ্লাক্সের মতো রোগ সারানোর কাজে। শুধু তাই নয় পেপটিক আলসারের মতো রোগেও এটি ব্যবহার করা হয়। তবে ফ্যামোটিডিনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও তা হাইড্রক্সিক্লোরোকুইনের মতো মারাত্মক নয়। ফ্যামোটিডিন নামক এই ওষুধের সুফলের কথা সর্বপ্রথম জানিয়েছিল চীন। উহানের একটি হাসপাতালে প্রবীণদের চিকিৎসায় এটি ব্যবহার করে বেশ ভালো ফল পাওয়া গেছে বলে জানিয়েছে চীন।

এই ওষুধ সংক্রান্ত একটি জরুরি বৈঠকের পর এক সরকারি আধিকারিকের জানিয়েছেন, “যেহেতু অন্যান্য দেশে করোনা রোগীদের উপর এই ওষুধ প্রয়োগে সুফল পাওয়া গেছে তাই ভারতেও ফ্যামোটিডিনের স্টক বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এখনও অবধি যা রিপোর্ট পাওয়া গেছে তাতে আশা করা যাচ্ছে আগামী দিনে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের মতো এর চাহিদাও বাড়বে। তবে ভারতে এই ওষুধ পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে কোনও সমস্যা হবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026