শ্রেয়া ঘোষালের গানে খোলামেলা নাচ মনামীর, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
করোনার সংক্রমণ রুখতে লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। ফলে বাড়িতে বসে কাজ সারার পাশাপাশি পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। একঘেয়েমি কাটাতে কেউ বেছে নিয়েছেন নাচ, কেউ গান আবার কেউ কেউ তৈরি করে ফেলছেন পছন্দের খাবার। শুধু তাই নয় সেগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাগ করেও নিচ্ছেন নিজের অনুগামীদের সাথে।
তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওস্তাদ সুলতান খাঁ ও শ্রেয়া ঘোষালের ‘ওস্তাদ অ্যান্ড দ্যা ডিভা’স অ্যালবাম এর ‘লে যা লে যা রে’ গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। অভিনয়ের পাশাপাশি তিনি যে নাচেও সমানভাবে দক্ষ এর আগেও তার প্রমাণ পাওয়া গেছে। কারণ ‘গেন্দা ফুল’ আর ‘তাল সে তাল মিলা’ গানে নেচে ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি।
এরপর আরও একবার সাদা পোশাক, লাল লিপস্টিক আর হাতে আলতা নিয়ে নেচে রীতিমতো ভাইরাল তিনি। তবে নেই চড়া মেকআপ, চিরাচরিত নাচের সেট তবুও বাড়িতেই তৈরি করে ফেললেন সেই আবহ। কিন্তু এবার নিজের নাচের পাশাপাশি অন্যদেরও নাচতে অনুরোধ করেছেন তিনি। কারণ এই কঠিন পরিস্থিতিতে মনের জোর বজায় রাখা খুবই জরুরি। সেটি পছন্দের কাজের মাধ্যমে করার মতো ভালো আর কোনো বিকল্প হয়না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…