রাজ্যে আরও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৪৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ জন। এর সাথে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৬৮ জন।
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৬৪ জন। বর্তমানে এখন রাজ্যে সক্রিয় আক্রান্ত রয়েছেন ৯৪০ জন। করোনা মোকাবিলায় রাজ্যের পক্ষ থেকে সবরকম সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে কনটেনমেন্ট জোনগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আজ স্বরাষ্ট্রসচিব বলেছেন, রাজ্যের গরিব মসনুষদের রেশন সামগ্রী দেওয়াই এখন রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। এই রেশন ব্যবস্থার ফলে উপকৃত হবেন প্রায় ৯ কোটি ৩০ লক্ষ মানুষের।
প্রসঙ্গত, এতদিন রাজ্যের পরিসংখ্যানের সাথে কেন্দ্রের পরিসংখ্যানের বিস্তর পার্থক্য ছিল। তবে কালকের পর থেকে কেন্দ্রের সাথে রাজ্যের পরিসংখ্যান একই হয়েছে। এই পরিসংখ্যানের গড়মিল নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলেছিল। রাজ্যের মুখ্যসচিব অবশ্য জানিয়েছিলেন যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সঠিকভাবে তথ্য আসছিল না, তাই রাজ্যের পক্ষে অসুবিধা হচ্ছিল। কিন্তু এখন থেকে সব তথ্য আসবে ফলে পরিসংখ্যান দেওয়া যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…