মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যে, একদিনে রাজস্ব আদায় ৪০ কোটি!
লকডাউনের কারণে বন্ধ রয়েছে সমস্ত আয়ের উৎস। বন্ধ রয়েছে শিল্প ক্ষেত্রের উৎপাদনও। এই অবস্থায় দেশের অর্থনীতির হাল ধরতে সহায় মদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পেয়ে টানা ৪০ দিন পর দেশের অধিকাংশ রাজ্যেই খুলে গেল মদের দোকান। সারা দেশের মতোই সোমবার থেকে স্ট্যান্ড অ্যালোন লিকার শপে মদ বিক্রি শুরু হলো পশ্চিমবঙ্গেও। প্রথম দিনের মদ বিক্রির পরিমাণ ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড। একদিনে মদ বিক্রি করে রেকর্ড পরিমাণ টাকার রাজস্ব আদায় করেছে রাজ্যগুলো। কোটি কোটি টাকার এই রাজস্ব আদায়ে চক্ষু চড়কগাছ সকলের।
সোমবার দোকান খোলার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মদের দোকানের সামনে লম্বা লাইন দেখা যায়। কোথাও কোথাও ভোর রাত থেকে সুরাপ্রেমীরা লাইনে দাঁড়িয়ে পড়েন। দোকান খুলতেই আনন্দে মেতে ওঠেন অনেকেই। দেশের বেশিরভাগ রাজ্যেই এই এক ছবি দেখা গেছে। এর ফলে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে রাজ্যগুলো।
একদিন মদ বিক্রি করে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রাজস্ব আদায় হয়েছে ৪০ কোটি টাকার। সোমবার, দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা ছিল রাজ্যের মদ দোকান। দীর্ঘদিন অপেক্ষার পর গতকাল মদ দোকান খুলতেই উপচে পড়ে সুরাপ্রেমীদের ভিড়। তবে সব রাজ্যকে ঠেক্কা দিয়ে মদ বিক্রির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে মোট ১০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে একদিনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…