মলয় দে, নদীয়া : বাংলাদেশের কুষ্টিয়া মুন্সীগঞ্জে পদ্মা থেকে মাথাভাঙ্গা সৃষ্টি, উৎসমুখ ইছামতি। একদা কালো জল ,জোয়ার-ভাটা, মাছ ধরা, সাঁতার সবটাই হয়ে গেছিল ইতিহাস। কোথাও নদীবক্ষে ধান চাষ কোথাও পলি চর পড়ে রাস্তা, কোথাও বা কচুরিপানা জমে জলস্তর অদৃশ্য।
বিভিন্ন স্বেচ্ছাসেবী, সমাজকর্মীদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে স্রোত হারানো ইছামতির গতি পুরোটা না পারলেও মতি নদিয়ায় কিছুটা পরিবর্তন করে পুনরুজ্জীবিত করে তোলার প্রয়াস খানিকটা সার্থক হলো আজ।
নদীয়ার দত্তপুলিয়া সংলগ্ন এলাকায় প্রায় ১২ কিলোমিটার নদী বিগত দু মাস ধরে শ্রীমা মহিলা সমিতির উদ্যোগে এবং ভারত পেট্রোলিয়াম এর সহযোগিতায় ওই নদীতে সংস্কার সম্ভব হলো। বহু পূর্বে প্রচলিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার।
মহিলা এবং পুরুষ বিভাগে মোট ৩২ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিধায়ক জানান আগামীতে সাঁতার প্রশিক্ষণ এর একটি ব্যবস্থা করার জন্য তিনি সচেষ্ট থাকবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…