নিউজ

শরদ পাওয়ার আমার নেতা, বিজেপি-এনসিপি জোট মহারাষ্ট্রবাসীকে স্থায়ী সরকার উপহার দেবে: অজিত

অরূপ মাহাত: দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিজেপিকে সমর্থন করায় তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে এনসিপি। স্বয়ং শরদ পাওয়ার জানিয়েছেন, ‘অজিতের সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজস্ব মত। এর সাথে এনসিপির কোন সম্পর্ক নেই।’

শুধু তাই নয়, শনিবার দুপুরে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেকে পাশে বসিয়ে শরদ পাওয়ার জানান, মহারাষ্ট্রের সরকারে বসবে বিজেপি বিরোধী জোটই। অজিতের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও ঈঙ্গিতে বুঝিয়ে দেন তিনি। তবে কাকার এমন মন্তব্যের পরেও এনসিপিতেই তিনি রয়েছেন বলে জানান মহারাষ্ট্রের উপমুখমন্ত্রী পদে শপথ নেওয়া অজিত পাওয়ার।

শরদ পাওয়ার তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেও অজিত জানান, এনসিপিতেই রয়েছেন তিনি। শরদ পাওয়ারকে এখনও নিজের নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার নেতা শরদ পাওয়ার।’

মহারাষ্ট্রের সরকার গড়া নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রকে স্থায়ী সরকার উপহার দেবে বিজেপি-এনসিপি জোট।’ উপমুখমন্ত্রী পদে শপথ নেওয়ার পর তাকে যারা অভিনন্দন জানিয়েছিলেন তাদের প্রত্যেককে এদিন ট্যুইট করে ধন্যবাদ জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026