নিউজ

বাংলায় মমতার মেয়াদ আর এক বছর : মুকুল রায়

এককালে তৃণমূল কংগ্রেসের মুখ্য প্রতিনিধি এবং ভারতীয় প্রজাতন্ত্রের প্রাক্তন রেলমন্ত্রী ছিলেন মুকুল রায়। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বিজেপিতে যোগদান করার পর থেকেই তিনি তৃণমূলের তীব্র বিরোধিতা করে এসেছেন। তবে আজ তিনি তৃণমূলের বিরুদ্ধে চড়া আওয়াজে বলেন, “বাংলায় আর একবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপর আপনাকেই পকেটের পয়সা খরচ করে পার্টি অফিস মেরামত করতে হবে।”

আজ, রবিবার আসানসোল লোকসভার বারবনিয়া থানার গৌরান্ডীতে কার্যালয় পুনর্দখলের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে যোগদান করেন বিজেপি নেতা মুকুল রায় এবং তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিরক্ষা মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন বারবনিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর প্রসঙ্গে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এখানকার ওসি অজয় মণ্ডল।

আমি শুনেছি ওনার সামনে এই পার্টি অফিস ভাঙচুর হয়েছে অথচ তিনি প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা গ্রহন করেননি।” এছাড়া তিনি সেখানকার বিধায়ক বিধান এবং তৃণমূল সভাপতি অসিত সিংকে কটাক্ষ করে বলেন যে আর কিছু দিন পরেই ওরাও বিজেপিতে লাইন দিতে বাধ্য হবেন।

আজ তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে,” মমতাদেবী এখন এক জায়গায় স্থির থাকতে পারছেন না। তিনি প্রতিটি সময় মনে করছেন এই বুঝি ওনার চেয়ারটা কেউ ছিনিয়ে নিলো।” এদিন তিনি জানান যে, তৃণমূল দলটি পুলিশের উপর নির্ভরশীল তাই পুলিশি সমর্থন না পেলে এই সরকার টিকবে না।

তবে মুকুলের এই বক্তব্যকে তৃণমূলের পক্ষ থেকে পাগলের প্রলাপ বলে সম্বোধন করা হয়েছে। শাসকদলের মতে মুকুল রায়ের মাথা খারাপ হয়ে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026