তড়িৎ ঘোষ : সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় দলের অধিনায়কত্ব নেন তখন ভারতীয় দলের অবস্থা খুবই খারাপের দিকে যেতে বসেছিল। তিনি অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় দলে আমূল পরিবর্তন ঘটতে থাকে। বিপক্ষ দলের চোখে চোখ রেখে অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে দল পরিচালনা করেন সৌরভ গাঙ্গুলি। তারপর থেকেই ভারতীয় দল উন্নতির শিখরে উঠতে শুরু করে।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বর্তমানে টেস্ট ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে দুবছরের বেশি সময়। অনেকেই মনে করেন বিরাটের এই দলের সঙ্গে সৌরভের সেই দলের প্রচন্ড মিল রয়েছে। বিরাট কোহলি অত্যন্ত আগ্রাসীভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন যেটা সৌরভ গাঙ্গুলীর মধ্যেও লক্ষ্য করা গিয়েছে।
ইডেনে গোলাপি বলের টেস্ট ম্যাচ জিতে বিরাট কোহলি বলেন “দাদা এই ধারা শুরু করেছিল আমরা সেটা এগিয়ে নিয়ে চলেছি মাত্র, দাদা দেখিয়ে দিয়েছিল কিভাবে বিপক্ষে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং চ্যালেঞ্জটা বিপক্ষ দলকে ফিরিয়ে দিতে হয়”। পাশে দাঁড়িয়ে সৌরভ তখন হাসছেন। বিরাট আরো বলেন “টেস্ট ম্যাচ হল পুরোটাই মানসিকতার ব্যাপার। এখন আমাদের বোলিং ইউনিট বিশ্ব সেরা। আমরা বিশ্বের যেকোন প্রান্তে যেকোন মাঠে ম্যাচ জেতার আশা রাখি”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…