সেফটিপিন দিয়ে তৈরি পোশাক, উরফির ফ্যাশন স্টাইল দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন।

নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি। নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে থাকেন তিনি। কখনও দেখা যায় উরফির ডেনিম জ্যাকেটের নিচ দিয়ে উঁকি মারছে অন্তর্বাস, তো কখনও দেখা যায় ছেঁড়া কিছু সুতোর সমষ্টি তাঁর পোশাক। কখনও বুকে এক টুকরো কাপড় জড়িয়ে চলে যান বিমানবন্দরে।

সম্প্রতি উরফি জাভেদের একটি নতুন ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যাতে অভিনেত্রীর পোশাক দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেটিজেনদের। তিনি এমন পোশাক পরেই ফটোশুট করেছেন, যা দেখি আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে। আসলে এবারের ফটোশুটে উরফির পোশাক তৈরি সেফটিপিন দিয়ে। শুনে অবাক লাগল নিশ্চয়ই। ভাবছেন সেফটিপিন দিয়ে আবার পোশাক হয় নাকি। যা হয় না তা পোশাক হিসাবে গ্রহণ করাই তো উরফির ট্যালেন্ট। উরফি নিজের ফটোশুটের ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “পোশাকটি পুরো সেফটিপিন দিয়ে তৈরি। ৩ দিন সময় লেগেছে এটি বানাতে।”

বলাবাহুল্য ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। মুহুর্তের মধ্যে অগুনতি মানুষ ভিডিওটি দেখেন এবং তার মধ্যে ৯৭ হাজারের বেশি মানুষ এই ভিডিওতে লাইক দিয়েছেন। পাশাপাশি অনেকেই কমেন্ট করে উরফির পোশাকের নতুনত্ব দেখে অবাক হয়েছেন। তো আবার একজন নেটিজেন কমেন্ট করে উরফির খোলামেলা পোশাক পরার স্টাইল নিয়ে নিন্দা করছেন। তবে সব মিলিয়ে সুপারহিট উরফির নতুন ভিডিও।

BharatBarta Desk

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026