নিউজ

RG Kar Protest: অনশনের আড়াই দিন পরও সাড়া নেই মমতা সরকারের, গণ ইস্তফা দিলেন আর জি করের চিকিৎসকরা

তিলোত্তমা কাণ্ডের জেরে শারদীয়া আবহেও রাজ্য সরকার বনাম জুনিওর চিকিৎসকদের সংঘাত অব্যাহত রয়েছে। আড়াই দিন আগে থাকতে ১০ দফা দাবি জানিয়ে শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিওর ডাক্তাররা। কিন্তু অনশনের আড়াই দিন পার হয়ে গেলেও সেই নিয়ে মুখ খোলেনি রাজ্যের মমতা সরকার। আর তার প্রতিবাদ জানাতে জুনিওর চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে গণ ইস্তফার সিদ্ধান্ত জানিয়েছেন সিনিয়ার চিকিৎসকরা। আজ সকালের এক বৈঠকে গণ ইস্তফার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ৫০ জন সিনিয়ার চিকিৎসক ইস্তফা দিচ্ছেন বলে জানা গেছে।

আজকে সকালে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে ৫০ জন সিনিয়ার চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন। এর পাশাপাশি তাঁরা সরকারকে আরও একদিন সময় দিয়েছেন। ইস্তফা দিয়েছেন আর জি কর হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, হাসপাতালে কর্মরত সিনিয়র চিকিৎসকরা। তাঁরা অন্য হাসপাতালের চিকিৎসকদেরও পাশে থাকার আবেদন জানিয়েছেন। জুনিওর চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি প্রসঙ্গে রাজ্য সরকারের ‘স্পিকটি নট‘ মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করতে এই পথ বেছে নিয়েছেন সিনিয়ার চিকিৎসকরা। এই প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন যে পরিষেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন তাঁরা। কিন্তু বর্তমানে পরিস্থিতি যা, তা রোগী পরিষেবার উপযুক্ত নয়। সেই কারণেই আর চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না তাঁরা। অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আপনাদের জানিয়ে রাখি, প্রায় গত ২ মাস ধরে এই আন্দোলন চলছে ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির স্বার্থে গত আড়াই দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন জুনিওর ডাক্তাররা। এরআগেও কর্মবিরতির সময় জুনিয়ার ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিলেন সিনিয়াররা। এখনও তার ব্যতিক্রম হল না। তবে জুনিয়ার ডাক্তারদের অনুপস্থিতিতে এতদিন হাসপাতালে রোগী পরিষেবা দিচ্ছিলেন সিনিয়াররা। তবে তাঁরা গণ ইস্তফা দিলে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এবার মমতা সরকার জুনিওর চিকিৎসকদের ১০ দফা দাবি মেনে নেওয়ার সদিচ্ছা দেখাবে নাকি, সেটাই দেখার।

Nirajana Nag

Recent Posts

IPL 2026 শেষ হলেই কেরিয়ার শেষ? KKR-র এই ৩ তারকা নিয়ে বড় জল্পনা!

আইপিএল ২০২৬ শুরু হতেই কেকেআর শিবিরে বাড়ছে উত্তেজনা, কিন্তু তার মধ্যেই সামনে এসেছে চমকপ্রদ রিপোর্ট।…

March 28, 2026

দুই সুপারস্টার OUT, তবুও মাঠে ঝড় তুলতে নামছে মুম্বাই! ৩৩ বলে সেঞ্চুরি করা ‘দানব’ ওপেনারের তাণ্ডবে কাঁপবে MI

আইপিএল ২০২৬ শুরু হতেই উত্তেজনা চরমে, আর দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা ও বড় হুমকি—দুই একসঙ্গে!…

March 28, 2026

এপ্রিলেই লম্বা ছুটি! গুড ফ্রাইডে থেকে আম্বেদকর জয়ন্তী—কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? পুরো তালিকা দেখুন

বছরের চতুর্থ মাস এপ্রিলেই একাধিক উৎসব ও বিশেষ উপলক্ষ্যে স্কুল-কলেজে ছুটি থাকে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের…

March 28, 2026

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026