বিনোদন

NCB-র জেরার কাছে আত্মসমর্পণ করলেন রিয়া চক্রবর্তী, প্রকাশ্যে এনেছেন বহু সেলেবের নামও

সোমবার সকালে নির্দিষ্ট সময়ের আগেই এনসিবির অফিসে পৌঁছে যান রিয়া চক্রবর্তী। অন্যদিকে, সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাকে সোমবার সকালেই মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। রবিবার প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীকে। ঠিক এখানেই বিস্ফরন ঘটান রিয়া চক্রবর্তী। তিনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে জানিয়েছেন যে সুশান্ত সিং রাজপুতের মাদকের নেশা ছিল। সপ্তাহে এক থেকে দুবার তিনি সিগারেটের মধ্যে মাদক মিশিয়ে নেশা করতেন। এমনকি সুশান্তই নিজে তাঁর ভাইকে ব্যবহার করত। স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে তিনি মাদক নিয়ে যাওয়ার কথা বলতেন। নিতান্ত ভালোবাসার টানে রিয়া নিজেও কয়েকবার সুশান্তের জন্য মাদক আনিয়েছিলেন স্যামুয়েল ও মিরান্ডাকে সঙ্গে করে।

রিয়া চক্রবর্তীকে তাঁর ভাইয়ের নেশার ব্যপারে জিগেশ করলে তিনি জানান,সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডা মাদকের নেশা করতেন কি না, সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। তবে সৌভিক এবং স্যামুয়েলের বেশ কয়েকজন পরিচিত রয়েছেন যাঁরা সুশান্তের জন্য মাদকের ব্যবস্থা করে দিতেন বলে দাবি করেন রিয়া। প্রসঙ্গত, ভাই সৌভিকের সঙ্গে ১৭ মার্চ মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা জেরার মুখে স্বীকার করে নেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। উল্লেখ্য, জায়েদের কাছ থেকে মাদক কিনতেন এই অভিনেত্রী এবং জিজ্ঞাসাবাদ চলাকালীন বলিউডের একাধিক প্রথম সারির সেলিব্রিটির নামও প্রকাশ্যে এনেছেন রিয়া। যদিও এই নামগুলি প্রকাশ্যে আনেননি এনসিবি-র আধিকারিকরা।

কাহিনী এখানেই শেষ নয়, দীপেশ সাওয়ান্ত এবং স্যামুয়েল মিরান্ডা দাবি করেন যে মৃত্যুর আগে সুশান্তের বাগান বাড়িতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করা হয়। বলিউডের একাধিক সেলেব সেখানে হাজির হন। এমনকি, সুশান্তের বাগান বাড়ির ওই ব্যক্তিগত পার্টিতে মাদকের আসর বসে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026