সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput)-এর মৃত্যুর পর বছর ঘুরতে চলল। তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী (Rhea chakraborty) জামিনে ছাড়া পেয়ে আবারও বলিউডে কেরিয়ার তৈরীর চেষ্টা করছেন। সম্প্রতি তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। জানা যায়, রিয়া নাকি হায়দরাবাদ পাড়ি দিয়েছিলেন কাজের সন্ধানে। কিন্তু সেখানেও সুবিধা হয়নি। বলিউডের প্রযোজকদের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নিয়েছেন রিয়ার দিক থেকে। তবে রিয়া হার মানতে রাজি নন। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে তিনি একটি হনুমান চালিসা নিয়ে ছবি শেয়ার করে ঈশ্বরের কাছে শক্তি প্রার্থনা করেছিলেন।
গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant singh rajput)-এর মৃত্যুর ঘটনায় বলিউডের মাদকযোগ সামনে আসে। মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে সুশান্তের প্রেমিকা রিয়া ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)-কে গ্রেফতার করে এনসিবি। সুশান্তের অনুরাগীরা তাঁর মৃত্যুর জন্য রিয়াকেই দায়ী করেন। বাইকুল্লা জেলে প্রায় দুই মাস কাটিয়ে রিয়া জামিনে ছাড়া পেলেও রিয়াকে থানায় নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। এছাড়া রিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। রিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
কিন্তু রিয়া মুম্বইতেই আবারও নিজের কেরিয়ার শুরু করতে চাইছেন। এই কারণে তিনি ও তাঁর ভাই সৌভিক মুম্বইতে থাকার জন্য কিছুদিন আগে নতুন বাড়ি খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। সেইসময় পাপারাৎজির ক্যামেরাবন্দী হলেন রিয়া ও সৌভিক। এছাড়া পাপারাৎজিরা রিয়া ও সৌভিকের কুশল জিজ্ঞাসা করেন। কিন্তু রিয়া তাঁদের প্রশ্নের উত্তর দেননি। তিনি পাপারাৎজিদের ধমকের সুরে বলেছেন তাঁদের ফলো না করতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রিয়া ও সৌভিকের হোমহান্টের ভিডিও।
বাঙালির সুখে-দুঃখে মিশে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। প্রবাসী বাঙালি হলেও রিয়া এর ব্যতিক্রম নন। তিনিও তাঁর কঠিন সময়ে আশ্রয় নিলেন রবীন্দ্রনাথের, হাতে তুলে নিলেন ‘সঞ্চয়িতা’। রিয়া নিজেই এই ছবি শেয়ার করে লিখেছেন, তাঁর বিশ্বাস, তিনি নির্দোষ প্রমাণিত হবেন। শিবানী দান্ডেকর তাঁকে অনেক ভালোবাসা জানিয়েছেন। তবে একজন নেটিজেন বলেছেন, রিয়া নাকি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি বাংলা লিখতে ও পড়তে জানেন না। তাহলে তিনি বাংলায় লেখা সঞ্চয়িতা কি করে পড়ছেন? নেটিজেনদের একাংশ দাবি করেছেন, রিয়ার এই ছবিটি ড্রামাটিক পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই নয়।
তবে বলিউডে গুঞ্জন ভাসছে, অমিতাভ বচ্চন (Amitabh bachchan), ইমরান হাশমি (emraan hashmi) অভিনীত ‘চেহরে’ ফিল্মের মাধ্যমে নাকি বলিউডে কামব্যাক করতে চলেছেন রিয়া। চলতি মাসে ‘চেহরে’ মুক্তি পাবার কথা থাকলেও করোনা অতিমারীর কারণে ফিল্মের মুক্তি স্থগিত রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…