নিউজ

ব্যাপক পরিবর্তন আবহাওয়ার! টানা পাঁচ দিন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

বাংলার ভোটের অষ্টম দফা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, কিন্তু তবুও বাংলার আকাশে বৃষ্টির ছিটেফোঁটাও নেই। ভোটের পারদ যেমন ছিল চড়া তাপমাত্রার পারদও ছিল একইভাবে চড়া। কিন্তু এবার ভোট উৎসব শেষে এবারে স্বস্তির বাণী শোনাল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার অষ্টম দফার নির্বাচন শেষ হওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্যবাসী। তার মধ্যে খুশির খবর শোনাল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের খবর ভোট গণনার দিন অর্থাৎ ২ মে থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী পাঁচ দিনের জন্য কোচবিহার, আলিপুরদুয়ার, নদীয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। হাওয়া অফিস জানিয়েছে জেলায় বৃষ্টিপাতের দরুন তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্যপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে এই রাজ্যের মধ্যভাগে কিছুটা প্রভাব পড়ছে।

এই করতে তৈরি হওয়ার কারণে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আর্দ্রতা অনেকটা বেশি থাকবে পশ্চিমবঙ্গে। এছাড়াও বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাত হবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোন নির্দেশিকা জানানো হয়নি। আবহাওয়া দপ্তর নির্দেশিকা দিয়ে জানিয়েছে বৃষ্টিপাতের সঙ্গে মোটামুটি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026